Romans 4:15 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
শরীয়ত তো আল্লাহ্র গজবকে ডেকে নিয়ে আসে; কিন্তু যেখানে শরীয়ত নেই, সেখানে শরীয়ত লঙ্ঘন করার প্রশ্নও নেই।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ বিধান নিয়ে আসে ক্রোধ। আর যেখানে বিধান নেই, সেখানে বিধান অমান্য করার অপরাধও নেই।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ব্যবস্থা ত ক্রোধ সাধন করে; কিন্তু যেখানে ব্যবস্থা নাই, সেখানে ব্যবস্থালঙ্ঘনও নাই।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
কারণ বিধি-ব্যবস্থা মেনে চলা না হলে তা শুধুই ঈশ্বরের ক্রোধ নিয়ে আসে৷ বিধি-ব্যবস্থা য়েখানে নেই, সেখানে তার লঙঘন নেই৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কারণ আইন কানুন ক্রোধ নিয়ে আসে কিন্তু যেখানে আইন কানুন নেই সেখানে অবাধ্যতাও নেই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ব্যবস্থা ত ক্রোধ সাধন করে; কিন্তু যেখানে ব্যবস্থা নাই, সেখানে ব্যবস্থা লঙ্ঘনও নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কারণ আইন-কানুন ঈশ্বরের শাস্তিকে ডেকে আনে। আর সত্যি বলতে কি, যেখানে আইন-কানুন নেই সেখানে আইন-কানুন অমান্য করবার প্রশ্নও নেই।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কারণ শরীয়ত আল্লাহ্র গজবকে ডেকে আনে। আর সত্যি বলতে কি, যেখানে শরীয়ত নেই সেখানে শরীয়ত অমান্য করবার প্রশ্নও নেই।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শাস্ত্রীয় বিধানই ঈশ্বরের ক্রোধের দণ্ডকে সক্রিয় করে তোলে কিন্তু বিধান যেখানে নেই, সেখানে বিধান লঙ্ঘনের প্রশ্নও নেই।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কারণ বিধি-ব্যবস্থা মেনে চলা না হলে তা শুধুই ঈশ্বরের ক্রোধ বয়ে আনে৷ বিধি-ব্যবস্থা যেখানে নেই, সেখানে তার লঙঘনও নেই৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ আইন কানুন ক্রোধ নিয়ে আসে কিন্তু যেখানে আইন কানুন নেই সেখানে অবাধ্যতাও নেই।