Romans 4:18 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
প্রত্যাশা না থাকলেও ইব্রাহিম প্রত্যাশা-যুক্ত হয়ে ঈমান আনলেন, যেন ‘তোমার বংশধরেরা আসমানের তারার মত অসংখ্য হবে,’ এই কালাম অনুসারে তিনি বহুজাতির পিতা হন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সব আশার প্রতিকূলে, অব্রাহাম প্রত্যাশাতেই বিশ্বাস করলেন এবং এভাবে বহু জাতির পিতা হয়ে উঠলেন, যেমন তাঁকে বলা হয়েছিল, “তোমার বংশ এরকমই হবে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অব্রাহাম প্রত্যাশা না থাকিলেও প্রত্যাশাযুক্ত হইয়া বিশ্বাস করিলেন, যেন ‘এইরূপ তোমার বংশ হইবে,’ এই বচন অনুসারে তিনি বহুজাতির পিতা হন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
অব্রাহামের সন্তান হবার কোন আশা ছিল না; কিন্তু অব্রাহাম ঈশ্বরের ওপরে বিশ্বাসে স্থির ছিলেন৷ আশা না থাকলেও আশা করে যাচ্ছিলেন; আর এই জন্যই তিনি বহুজাতির পিতা হতে পেরেছিলেন৷ ঠিক ঈশ্বর য়েমন বলেছিলেন, ‘তোমার বংশধররা আকাশের তারার মত অসংখ্য হবে৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
অব্রাহামের আশা না থাকা সত্বেও তিনি বিশ্বাস করলেন, যেন ঈশ্বরের বাক্য অনুসারে তিনি বহুজাতির পিতা হন। আর সেই বাক্য অনুযায়ী অব্রাহাম অনেক জাতির পিতা হয়েছিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অব্রাহাম প্রত্যাশা না থাকিলেও প্রত্যাশাযুক্ত হইয়া বিশ্বাস করিলেন, যেন ‘এইরূপ তোমার বংশ হইবে,’ এই বচন অনুসারে তিনি বহুজাতির পিতা হন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যখন পিতা হবার কোন আশাই ছিল না তখনও অব্রাহাম ঈশ্বরের উপর আশা রেখে বিশ্বাস করেছিলেন। ঈশ্বর তাঁকে বলেছিলেন, “তোমার বংশধরেরা আকাশের তারার মত অসংখ্য হবে।” আর সেই কথামতই অব্রাহাম অনেক জাতির পিতা হয়েছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যখন পিতা হবার কোন আশাই ছিল না তখনও ইব্রাহিম আল্লাহ্র উপর আশা রেখে ঈমান এনেছিলেন। আল্লাহ্ তাঁকে বলেছিলেন, “তোমার বংশধরেরা আসমানের তারার মত অসংখ্য হবে।” আর সেই কথামতই ইব্রাহিম অনেক জাতির পিতা হয়েছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এ প্রত্যাশা তাঁর একান্ত দুরাশা হলেও তিনি বিশ্বাস করেছিলেন যে তিনি বহুজাতির পিতা হবেন, যেমনটি তাঁকে বলা হয়েছিল, ‘তারকারাজির মত অসংখ্য হবে তোমার বংশ।’
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অব্রাহামের সন্তান হবার কোন আশা ছিল না৷ কিন্তু অব্রাহাম ঈশ্বরে বিশ্বাসে স্থির ছিলেন৷ আশা না থাকলেও আশা করে যাচ্ছিলেন, আর এই জন্যই তিনি বহুজাতির পিতা হতে পেরেছিলেন৷ ঠিক ঈশ্বর যেমন বলেছিলেন, “তোমার বংশধররা আকাশের তারার মত অসংখ্য হবে৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অব্রাহামের আশা না থাকা সত্বেও তিনি বিশ্বাস করলেন, যেন ঈশ্বরের বাক্য অনুসারে তিনি বহু জাতির পিতা হন। আর সেই বাক্য অনুযায়ী অব্রাহাম অনেক জাতির পিতা হয়েছিলেন।