Romans 4:2 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কারণ ইব্রাহিম যদি কাজের জন্যই ধার্মিক পরিগণিত হয়ে থাকেন, তবে গর্ব করার বিষয় তাঁর আছে;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যদি, অব্রাহাম কাজের দ্বারা নির্দোষ গণিত হয়ে থাকতেন তবে তাঁর পক্ষে গর্ব করার কিছু থাকত, কিন্তু ঈশ্বরের কাছে নয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কারণ অব্রাহাম যদি কার্য্য হেতু ধার্ম্মিক গণিত হইয়া থাকেন, তবে শ্লাঘার বিষয় তাঁহার আছে; কিন্তু ঈশ্বরের কাছে নাই;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
যদি নিজের কাজের জন্য তিনি ধার্মিক প্রতিপন্ন হতেন, তবে গর্ব করার মতো তার কিছু থাকত; কিন্তু ঈশ্বরের সাক্ষাতে তিনি গর্ব করতে পারেন নি৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কারণ অব্রাহাম যদি কাজের জন্য ধার্মিক বলে গ্রহণ হয়ে থাকেন, তবে তার গর্ব করার বিষয় আছে; কিন্তু ঈশ্বরের সামনে নয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কারণ অব্রাহাম যদি কার্য হেতু ধার্মিক গণিত হইয়া থাকেন, তবে শ্লাঘার বিষয় তাঁহার আছে;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কাজের জন্যই যদি অব্রাহামকে নির্দোষ বলে গ্রহণ করা হয়ে থাকে তবে তো তাঁর গর্ব করবার কিছু আছেই। কিন্তু ঈশ্বরের সামনে তাঁর গর্ব করবার কিছুই নেই।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কাজের জন্যই যদি ইব্রাহিমকে ধার্মিক বলে গ্রহণ করা হয়ে থাকে তবে তো তাঁর গর্ব করবার কিছু আছেই। কিন্তু আল্লাহ্র সামনে তাঁর গর্ব করবার কিছুই নেই।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি কি অভিজ্ঞতা লাভ করেছিলেন? অব্রাহাম যদি নিজের কর্মের গুণেই ধার্মিকরূপে গণ্য হয়ে থাকেন, তাহলে তাঁর আত্মশ্লাঘার কারণ অবশ্যই রয়েছে, কিন্তু ঈশ্বরের দৃষ্টিতে নয়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যদি নিজের কাজের জন্য তিনি ধার্মিক প্রতিপন্ন হতেন, তবে গর্ব করার মতো তার কিছু থাকত; কিন্তু ঈশ্বরের সাক্ষাতে তিনি গর্ব করতে পারেন নি৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ অব্রাহাম যদি কাজের জন্য ধার্মিক বলে গ্রহণ হয়ে থাকেন, তবে তার গর্ব করার বিষয় আছে; কিন্তু ঈশ্বরের সামনে নয়।