Romans 4:24 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমাদের পক্ষেও তা গণিত হবে, কেননা যিনি আমাদের প্রভু ঈসাকে মৃতদের মধ্য থেকে পুনরুজ্জীবিত করেছেন, আমরা তাঁর উপরে ঈমান এনেছি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু আমাদের জন্য, যারা তাঁকে বিশ্বাস করি, যিনি আমাদের প্রভু যীশুকে মৃতলোক থেকে উত্থাপিত করেছেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমাদের পক্ষেও তাহা গণিত হইবে, কেননা যিনি আমাদের প্রভু যীশুকে মৃতগণের মধ্য হইতে উত্থাপন করিয়াছেন, আমরা তাঁহার উপরে বিশ্বাস করিতেছি।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
ঐ কথাগুলি আমাদের জন্যও লেখা হয়েছে৷ আমাদের বিশ্বাসকেও ঈশ্বর আমাদের পক্ষে ধার্মিকতা হিসাবে প্রতিপন্ন করলেন৷ কারণ যিনি প্রভু যীশুকে মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত করেছেন, সেই ঈশ্বরে আমরা বিশ্বাস করি৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আমাদের জন্যও তা গণ্য হবে, কারণ যিনি আমাদের প্রভু যীশুকে মৃতদের মধ্য থেকে উঠিয়েছেন আমরা তাঁর উপরে বিশ্বাস করছি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমাদের পক্ষেও তাহা গণিত হইবে, কেননা যিনি আমাদের প্রভু যীশুকে মৃতগণের মধ্য হইতে উত্থাপন করিয়াছেন, আমরা তাঁহার উপরে বিশ্বাস করিতেছি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমাদেরও লক্ষ্য করে লেখা হয়েছে। আমাদের বিশ্বাসের জন্য ঈশ্বর আমাদেরও নির্দোষ বলে ধরবেন, কারণ যিনি আমাদের প্রভু যীশুকে মৃত্যু থেকে জীবিত করেছিলেন আমরা তাঁরই উপর বিশ্বাস করি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমাদেরও লক্ষ্য করে লেখা হয়েছে। আমাদের ঈমানের জন্য আল্লাহ্‌ আমাদেরও ধার্মিক বলে ধরবেন, কারণ যিনি আমাদের হযরত ঈসাকে মৃত্যু থেকে জীবিত করেছিলেন আমরা তাঁরই উপর ঈমান এনেছি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যিনি আমাদের প্রভু যীশুকে মৃত্যুলোক থেকে পুনরুত্থিত করেছেন, আমরা তাঁর উপরে আমাদের বিশ্বাস ন্যস্ত করেছি। তা-ই আমাদের পক্ষে ধার্মিকতা বলে গণ্য হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঐ কথাগুলি আমাদের জন্যও লেখা হয়েছে৷ আমাদের বিশ্বাসকেও ঈশ্বর আমাদের পক্ষে ধার্মিকতা হিসাবে প্রতিপন্ন করলেন৷ কারণ যিনি প্রভু যীশুকে মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত করেছেন, সেই ঈশ্বরে আমরা বিশ্বাস করি৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমাদের জন্যও তা গণ্য হবে, কারণ যিনি আমাদের প্রভু যীশুকে মৃতদের মধ্য থেকে উঠিয়েছেন আমরা তাঁর উপরে বিশ্বাস করছি।