Romans 4:9 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ভাল, এই ‘ধন্য’ শব্দ কি খৎনা-করানো লোকের প্রতি বর্তে, না খৎনা-না-করানো লোকের প্রতিও বর্তে? কারণ আমরা বলি, ইব্রাহিমের ঈমানের জন্যই তাঁকে ধার্মিক বলে গণনা করা হয়েছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এই আশীর্বাদ কি কেবলমাত্র সুন্নত হওয়া লোকদের জন্য, না যারা সুন্নতবিহীন, তাদেরও জন্য? আমরা বলে আসছি যে, অব্রাহামের বিশ্বাস তাঁর পক্ষে ধার্মিকতা বলে গণ্য হয়েছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ভাল, এই ‘ধন্য’ শব্দ কি ছিন্নত্বক্‌ লোকেই বর্ত্তে, না অচ্ছিন্নত্বক্‌ লোকেও বর্ত্তে? কারণ আমরা বলি, অব্রাহামের পক্ষে তাঁহার বিশ্বাস ধার্ম্মিকতা বলিয়া গণিত হইয়াছিল।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এখন এই সৌভাগ্য কি শুধু যাঁরা সুন্নত হয়েছে তাদের জন্য? অসুন্নতদের জন্যে কি নয়? কারণ আমরা বলি, ‘বিশ্বাস দ্বারাই অব্রাহাম ধার্মিক প্রতিপন্ন হয়েছিলেন৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
এই ‘ধন্য’ শব্দ কি ছিন্নত্বক লোকের জন্যই বলা হয়েছে, না অচ্ছিন্নত্বক্ লোকের জন্যও বলা হয়েছে? কারণ আমরা বলি, “অব্রাহামের জন্য তাঁর বিশ্বাসকে ধার্মিকতা বলে ধরা হয়েছিল।”
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ভাল, এই ‘ধন্য’ শব্দ কি ছিন্নত্বক্‌ লোকের প্রতি বর্তে, না অচ্ছিন্নত্বক্‌ লোকের প্রতিও বর্তে? কারণ আমরা বলি, অব্রাহামের পক্ষে তাঁহার বিশ্বাস ধার্মিকতা বলিয়া গণিত হইয়াছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এখানে কি কেবল তাদেরই ধন্য বলা হয়েছে যাদের সুন্নত করানো হয়েছে? সুন্নত-না-করানো লোকদেরও কি বলা হয় নি? হ্যাঁ, তাদেরও ধন্য বলা হয়েছে, কারণ আমরা বলছি, “অব্রাহামের বিশ্বাসের জন্য তাঁকে নির্দোষ বলে ধরা হয়েছিল।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এখানে কি কেবল তাদেরই ধন্য বলা হয়েছে যাদের খৎনা করানো হয়েছে? খৎনা-না-করানো লোকদেরও কি বলা হয় নি? জ্বী, তাদেরও ধন্য বলা হয়েছে, কারণ আমরা বলছি, “ইব্রাহিমের ঈমানের জন্য তাঁকে ধার্মিক বলে ধরা হয়েছিল।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু এই আশীর্বচন কি শুধু সুন্নত সংস্কারপ্রাপ্ত ইহুদীদের উদ্দেশে, না সুন্নতবিহীন অন্যান্য জাতির উদ্দেশেও উচ্চারিত?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এখন এই সৌভাগ্য কি শুধু যারা সুন্নত হয়েছে তাদের জন্য? অসুন্নতদের জন্য কি নয়? কারণ আমরা বলি, “বিশ্বাস দ্বারাই অব্রাহাম ধার্মিক প্রতিপন্ন হয়েছিলেন৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই ধন্য শব্দ কি ছিন্নত্বক লোকের জন্যই বলা হয়েছে, না অচ্ছিন্নত্বক লোকের জন্যও বলা হয়েছে? কারণ আমরা বলি, “অব্রাহামের জন্য তাঁর বিশ্বাসকে ধার্ম্মিকতা বলে ধরা হয়েছিল।”