Romans 5:11 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেবল তা নয়, কিন্তু আমাদের প্রভু ঈসা মসীহ্‌ দ্বারা আল্লাহ্‌কে নিয়ে গর্ব বোধ করে থাকি, যাঁর মাধ্যমে এখন আমরা সেই সম্মিলন লাভ করেছি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কেবলমাত্র এই নয়, কিন্তু আমরা আমাদের প্রভু যীশু খ্রীষ্টের মাধ্যমে ঈশ্বরে আনন্দ উপভোগও করি, যাঁর মাধ্যমে আমরা এখন পুনর্মিলন লাভ করেছি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেবল তাহা নয়, কিন্তু আমাদের প্রভু যীশু খ্রীষ্ট দ্বারা ঈশ্বরের শ্লাঘাও করিয়া থাকি, যাঁহার দ্বারা এখন আমরা সেই সম্মিলন লাভ করিয়াছি।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
শুধু য়ে উদ্ধার পাব তা নয়, এখন আমরা ঈশ্বরে আনন্দ করি৷ আমরা আমাদের প্রভু যীশু খ্রীষ্টের মাধ্যমে সেই আনন্দ পেয়েছি, য়াঁর মাধ্যমে আমরা এখন ঈশ্বরের মিত্রে পরিণত হয়েছি৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
শুধু তাই নয়, কিন্তু আমরাও প্রভু যীশু খ্রীষ্টের মাধ্যমে ঈশ্বরে আনন্দ করে থাকি, যাঁর মাধ্যমে এখন আমরা এই পুনর্মিলন লাভ করেছি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেবল তাহা নয়, কিন্তু আমাদের প্রভু যীশু খ্রীষ্ট দ্বারা ঈশ্বরে শ্লাঘাও করিয়া থাকি, যাঁহার দ্বারা এখন আমরা সেই সম্মিলন লাভ করিয়াছি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কেবল তা-ই নয়, যাঁর দ্বারা ঈশ্বরের সংগে আমাদের মিলন হয়েছে সেই প্রভু যীশু খ্রীষ্টের মধ্য দিয়ে ঈশ্বরকে নিয়ে আমরা আনন্দও বোধ করছি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কেবল তা-ই নয়, যাঁর দ্বারা আল্লাহ্‌র সংগে আমাদের মিলন হয়েছে সেই হযরত ঈসা মসীহের মধ্য দিয়ে আল্লাহ্‌কে নিয়ে আমরা আনন্দও বোধ করছি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শুধু তাই নয়, যাঁর দ্বারা ঈশ্বরের সঙ্গে এখন আমাদের পুনর্মিলন হয়েছে, সেই প্রভু যীশু খ্রীষ্টের মাধ্যমে আমরা ঈশ্বরের জন্য উল্লসিত হয়েছি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শুধু যে উদ্ধার পাব তা নয়, এখন আমরা ঈশ্বরে আনন্দ করি৷ আমরা আমাদের প্রভু যীশু খ্রীষ্টের মাধ্যমে সেই আনন্দ পেয়েছি, যাঁর মাধ্যমে আমরা এখন ঈশ্বরের মিত্রে পরিণত হয়েছি৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
শুধু তাই নয়, কিন্তু আমরাও প্রভু যীশু খ্রীষ্টের মাধ্যমে ঈশ্বরে আনন্দ করে থাকি, যাঁর মাধ্যমে এখন আমরা পুনরায় মিলন লাভ করেছি।