Romans 5:13 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কারণ শরীয়তের আগেও দুনিয়াতে গুনাহ্ ছিল; কিন্তু শরীয়ত না থাকলে গুনাহ্কে গুনাহ্ বলে ধরা হয় না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বিধান প্রবর্তিত হবার আগেও জগতে পাপ ছিল। কিন্তু বিধান না থাকায় পাপ গণ্য করা হয়নি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
—কারণ ব্যবস্থার পূর্ব্বেও জগতে পাপ ছিল; কিন্তু ব্যবস্থা না থাকিলে পাপ গণিত হয় না।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
মোশির বিধি-ব্যবস্থা আসার আগে জগতে পাপ ছিল, অবশ্য তখন বিধি-ব্যবস্থা ছিল না বলে ঈশ্বর লোকদের পাপ গন্য করতেন না;
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কারণ নিয়মের আগে পৃথিবীতে পাপ ছিল; কিন্তু যখন আইন ছিল না তখন পাপের হিসাব লেখা হয় নি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কারণ ব্যবস্থার পূর্বেও জগতে পাপ ছিল; কিন্তু ব্যবস্থা না থাকিলে পাপ গণিত হয় না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মোশির আইন-কানুন দেবার আগেই জগতে পাপ ছিল, কিন্তু আইন-কানুন না থাকলে তো পাপকে পাপ বলে ধরা হয় না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মূসার শরীয়ত দেবার আগেই দুনিয়াতে গুনাহ্ ছিল, কিন্তু শরীয়ত না থাকলে তো গুনাহ্কে গুনাহ্ বলে ধরা হয় না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শাস্ত্রীয় বিধান প্রবর্তিত হবার আগেও জগতে পাপের অস্তিত্ব ছিল, তাই বিধানের অবপর্তমানে পাপ গণ্য করা হয়নি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মোশির বিধি-ব্যবস্থা আসার আগে জগতে পাপ ছিল, অবশ্য তখন বিধি-ব্যবস্থা ছিল না বলে ঈশ্বর লোকদের পাপ গন্য করতেন না;
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ নিয়মের আগে পৃথিবীতে পাপ ছিল; কিন্তু যখন আইন ছিল না তখন পাপের হিসাব লেখা হয়নি।