Romans 5:14 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তবুও যারা আদমের মত হুকুম লঙ্ঘন করে গুনাহ্‌ করে নি, আদম থেকে মূসা পর্যন্ত তাদের উপরেও মৃত্যু রাজত্ব করছিল। আর যাঁর আগমনের কথা ছিল, আদম ছিলেন তাঁরই প্রতিচ্ছবি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তবুও, আদমের সময় থেকে মোশির সময় পর্যন্ত মৃত্যু কর্তৃত্ব করেছিল, এমনকি তাদের উপরেও করেছিল যারা বিধান অমান্য করে কোনো পাপ করেনি, যেমন সেই আদম করেছিলেন, যিনি ছিলেন ভবিষ্যতে আগত ব্যক্তির প্রতিরূপ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তথাপি যাহারা আদমের আজ্ঞালঙ্ঘনের সাদৃশ্যে পাপ করে নাই, আদম অবধি মোশি পর্য্যন্ত তাহাদের উপরেও মৃত্যু রাজত্ব করিয়াছিল। আর আদম সেই ভাবী ব্যক্তির প্রতিরূপ।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
কিন্তু আদমের সময় থেকে মোশির সময় পর্যন্ত মৃত্যু সমানে রাজত্ব করছিল৷ ঈশ্বরের আদেশ অমান্য করার দরুন আদম পাপ করেছিলেন৷ কিন্তু যাঁরা আদমকে দেওয়া ঐসব আদেশ লঙঘন করে পাপ করে নি, মৃত্যু তাদের ওপরেও রাজত্ব করছিল৷ আসলে যিনি আসছিলেন, আদম ছিলেন তাঁর প্রতিরূপ৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তা সত্বেও, যারা আদমের মত আজ্ঞা অমান্য করে পাপ করে নি, আদম থেকে মোশি পর্য্যন্ত তাদের উপরেও মৃত্যু রাজত্ব করেছিল। আর যার আসার কথা ছিল আদম তাঁরই প্রতিরূপ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তথাপি যাহারা আদমের আজ্ঞালঙ্ঘনের সাদৃশ্যে পাপ করে নাই, আদম অবধি মোশি পর্যন্ত তাহাদের উপরেও মৃত্যু রাজত্ব করিয়াছিল। আর আদম সেই ভাবী ব্যক্তির প্রতিরূপ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তবুও আদমের সময় থেকে আরম্ভ করে মোশির সময় পর্যন্ত সকলের উপরেই মৃত্যু রাজত্ব করছিল। এমন কি, ঈশ্বরের আদেশ অমান্য করে যারা আদমের মত পাপ করে নি তাদের উপরেও মৃত্যু রাজত্ব করছিল। যাঁর আসবার কথা ছিল আদম ছিলেন একদিক থেকে সেই যীশু খ্রীষ্টেরই ছবি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তবুও আদমের সময় থেকে শুরু করে মূসার সময় পর্যন্ত সকলের উপরেই মৃত্যু রাজত্ব করছিল। এমন কি, আল্লাহ্‌র হুকুম অমান্য করে যারা আদমের মত গুনাহ্‌ করে নি তাদের উপরেও মৃত্যু রাজত্ব করছিল। যাঁর আসবার কথা ছিল আদম ছিলেন একদিক থেকে সেই ঈসা মসীহেরই ছবি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আদম থেকে মোশির সময় পর্যন্ত মৃত্যুর আধিপত্য অব্যাহত ছিল, এমন কি, আদমের মত প্রত্যক্ষভাবে যারা আজ্ঞা লঙ্ঘন করেনি, তাদের উপরেও ছিল এক হিসাবে যীশুর প্রতিরূপ, পরবর্তীকালে যাঁর আগমন হয়েছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু আদমের সময় থেকে মোশির সময় পর্যন্ত মৃত্যু সমানে রাজত্ব করছিল৷ ঈশ্বরের আদেশ অমান্য করার দরুন আদম পাপ করেছিলেন৷ কিন্তু যাঁরা আদমকে দেওয়া ঐসব আদেশ লঙঘন করে পাপ করে নি, মৃত্যু তাদের ওপরেও রাজত্ব করছিল৷ আসলে যিনি আসছিলেন, আদম ছিলেন তাঁর প্রতিরূপ৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তা সত্বেও, যারা আদমের মত আজ্ঞা অমান্য করে পাপ করে নি, আদম থেকে মোশি পর্যন্ত তাদের উপরেও মৃত্যু রাজত্ব করেছিল। আর যার আসার কথা ছিল আদম তাঁরই প্রতিরূপ।