Romans 5:2 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তাঁরই দ্বারা আমরা ঈমানের মধ্য দিয়ে এই রহমতের মধ্যে প্রবেশ করেছি, যার মধ্যে দাঁড়িয়ে আছি এবং আল্লাহ্র মহিমার প্রত্যাশায় গর্ব বোধ করছি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাঁরই মাধ্যমে বিশ্বাসে আমরা এই অনুগ্রহে প্রবেশের অধিকার অর্জন করেছি ও তার মধ্যেই এখন আমরা অবস্থান করছি। আর আমরা ঈশ্বরের মহিমার প্রত্যাশায় উল্লসিত হচ্ছি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তাঁহারই দ্বারা আমরা বিশ্বাসে এই অনুগ্রহের মধ্যে প্রবেশ লাভ করিয়াছি, যাহার মধ্যে দাঁড়াইয়া আছি, এবং ঈশ্বরের প্রতাপের প্রত্যাশায় শ্লাঘা করিতেছি।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
খ্রীষ্টের জন্যই আমরা আমাদের বিশ্বাসের দ্বারা ঈশ্বরের অনুগ্রহে প্রবেশ করেছি এবং দাঁড়িয়ে আছি৷ আমরা আনন্দ করি য়ে এই প্রত্যাশা নিয়ে আমরা একদিন ঈশ্বরের মহিমার অংশীদার হব৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তাঁরই মাধ্যমে আমরা বিশ্বাসে এই দয়ার মধ্যে দাঁড়িয়ে আছি, এবং আমরা ঈশ্বরের মহিমা পাবার আশায় আনন্দ করছি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তাঁহারই দ্বারা আমরা বিশ্বাসে এই অনুগ্রহের মধ্যে প্রবেশ লাভ করিয়াছি, যাহার মধ্যে দাঁড়াইয়া আছি, এবং ঈশ্বরের প্রতাপের প্রত্যাশায় শ্লাঘা করিতেছি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ঈশ্বরের এই যে দয়ার পথে এখন আমরা চলছি সেখানে আমরা খ্রীষ্টের মধ্য দিয়ে বিশ্বাসের দ্বারাই পৌঁছেছি। ঈশ্বরের মহিমা পাবার আশায় আমরা আনন্দ বোধ করছি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আল্লাহ্র এই যে রহমতের পথে এখন আমরা চলছি সেখানে আমরা মসীহের মধ্য দিয়ে ঈমানের দ্বারাই পৌঁছেছি। আল্লাহ্র মহিমা পাবার আশায় আমরা আনন্দ বোধ করছি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কারণ তাঁরই দ্বারা আমরা ঈশ্বরের করুণার ছত্রছায়ায় প্রবেশাধিকার লাভ করেছি এবং সেখানে সুপ্রতিষ্ঠিত হয়ে আমরা ঈশ্বরদত্ত মহিমা লাভের প্রত্যাশায় আনন্দ লাভ করি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
খ্রীষ্টের জন্যই আমরা আমাদের বিশ্বাসের দ্বারা ঈশ্বরের অনুগ্রহ প্রাপ্ত হয়েছি এবং দাঁড়িয়ে আছি৷ আমরা আনন্দ করি যে এই প্রত্যাশা নিয়ে আমরা একদিন ঈশ্বরের মহিমার অংশীদার হব৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাঁরই মাধ্যমে আমরা বিশ্বাসে এই অনুগ্রহের মধ্যে দাঁড়িয়ে আছি এবং আমরা ঈশ্বরের মহিমা পাবার আশায় আনন্দ করছি।