Romans 5:20 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর শরীয়ত এর পরে পাশে উপস্থিত হল, যেন অপরাধের পরিমাণ বাড়ে; কিন্তু যেখানে গুনাহ্র পরিমাণ বেড়ে গেল, সেখানে রহমত আরও উপচে পড়লো;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বিধান দেওয়া হল যেন অপরাধ বৃদ্ধি পায়। কিন্তু যেখানে পাপের বৃদ্ধি হল, অনুগ্রহ আরও বেশি বৃদ্ধি পেল,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর ব্যবস্থা তৎপরে পার্শ্বে উপস্থিত হইল, যেন অপরাধের বাহুল্য হয়; কিন্তু যেখানে পাপের বাহুল্য হইল, সেখানে অনুগ্রহ আরও উপচিয়া পড়িল;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
বিধি-ব্যবস্থা দেওয়া হয়েছিল যাতে পাপ বৃদ্ধি পায়৷ কিন্তু য়েখানে পাপের বাহুল্য় হল সেখানে ঈশ্বরের অনুগ্রহ আরো উপচে পড়ল৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কিন্তু আইন সাথে সাথে আসলো যাতে অপরাধ আরো বেড়ে যায়, কিন্তু যেখানে পাপ বেড়ে গেল সেখানে অনুগ্রহ আরও বেশি পরিমানে উপচে পড়ল;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর ব্যবস্থা তৎপরে পার্শ্বে উপস্থিত হইল, যেন অপরাধের বাহুল্য হয়; কিন্তু যেখানে পাপের বাহুল্য হইল, সেখানে অনুগ্রহ আরও উপচিয়া পড়িল;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আইন-কানুন দেওয়া হল যাতে অন্যায় বেড়ে যায়, কিন্তু যেখানে অন্যায় বাড়ল সেখানে ঈশ্বরের দয়াও আরও অনেক পরিমাণে বাড়ল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
শরীয়ত দেওয়া হল যাতে অন্যায় বেড়ে যায়, কিন্তু যেখানে অন্যায় বাড়ল সেখানে আল্লাহ্র রহমতও আরও অনেক পরিমাণে বাড়ল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বিধান প্রবর্তিত হবার ফলে পাপের বৃদ্ধি ঘটল কিন্তু যেখানে পাপের আধিক্য, সেখানেই ঈশ্বরের অপরিমেয় করুণা তাকে অতিক্রম করে গেল যেন পাপ যেমন মৃত্যুর মধ্য দিয়ে তার অধিকার প্রতিষ্ঠা করেছিল,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বিধি-ব্যবস্থা দেওয়া হয়েছিল যাতে পাপ বৃদ্ধি পায়৷ কিন্তু যেখানে পাপের বাহুল্য হল সেখানে ঈশ্বরের অনুগ্রহ আরো উপচে পড়ল৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু আইন সাথে সাথে আসলো যাতে অপরাধ আরো বেড়ে যায়, কিন্তু যেখানে পাপ বেড়ে গেল সেখানে অনুগ্রহ আরও বেশি পরিমাণে উপচে পড়ল;