Romans 5:21 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যেন গুনাহ্‌ যেমন মৃত্যুতে রাজত্ব করেছিল, তেমনি আবার রহমত ধার্মিকতা দ্বারা রাজত্ব করে, যেন আমাদের প্রভু ঈসা মসীহের মধ্য দিয়ে অনন্ত জীবনের দিকে পরিচালিত করে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যেন পাপ যেমন মৃত্যু দ্বারা কর্তৃত্ব করছে, তেমনই অনুগ্রহ যেন ধার্মিকতার দ্বারা কর্তৃত্ব করে ও আমাদের প্রভু, যীশু খ্রীষ্টের মাধ্যমে অনন্ত জীবন নিয়ে আসে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যেন পাপ যেমন মৃত্যুতে রাজত্ব করিয়াছিল, তেমনি আবার অনুগ্রহ ধার্ম্মিকতা দ্বারা, অনন্ত জীবনের নিমিত্ত, আমাদের প্রভু যীশু খ্রীষ্ট দ্বারা, রাজত্ব করে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এক সময় য়েমন পাপ মৃত্যুর মাধ্যমে আমাদের ওপর রাজত্ব করেছিল, সেইরকম ঈশ্বর লোকদের ওপর তাঁর মহা অনুগ্রহ দান করলেন যাতে সেই অনুগ্রহ তাদের ঈশ্বরের সাক্ষাতে ধার্মিক প্রতিপন্ন করে তোলে, আর এরই ফলে আমাদের প্রভু যীশু খ্রীষ্টের দ্বারা মানুষ অনন্ত জীবন লাভ করে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
এটা হলো যেন, পাপ যেমন মৃত্যুতে রাজত্ব করেছিল, তেমনি আবার অনুগ্রহ যেন ধার্মিকতার মাধ্যমে অনন্ত জীবনের জন্য আমাদের প্রভু যীশু খ্রীষ্টের মাধ্যমে রাজত্ব করে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যেন পাপ যেমন মৃত্যুতে রাজত্ব করিয়াছিল, তেমনি আবার অনুগ্রহ ধার্মিকতা দ্বারা, অনন্ত জীবনের নিমিত্ত, আমাদের প্রভু যীশু খ্রীষ্ট দ্বারা, রাজত্ব করে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই দয়া এইজন্য বাড়ল যাতে মৃত্যুর মধ্য দিয়ে যেমন পাপ রাজত্ব করেছিল, তেমনি মানুষকে নির্দোষ বলে গ্রহণ করবার মধ্য দিয়ে এখন তাঁর দয়া রাজত্ব করতে পারে; আর তারই ফল হল আমাদের প্রভু যীশু খ্রীষ্টের মধ্য দিয়ে অনন্ত জীবন লাভ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই রহমত এইজন্য বাড়ল যাতে মৃত্যুর মধ্য দিয়ে যেমন গুনাহ্‌ রাজত্ব করেছিল, তেমনি মানুষকে ধার্মিক বলে গ্রহণ করবার মধ্য দিয়ে এখন তাঁর রহমত রাজত্ব করতে পারে; আর তারই ফল হল আমাদের হযরত ঈসা মসীহের মধ্য দিয়ে অনন্ত জীবন লাভ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তেমনি আমাদের প্রভু যীশু খ্রীষ্টের মাধ্যমে ঈশ্বরের করুণা আধিপত্য লাভ করে এবং ধার্মিকতার পথে মানুষকে শাশ্বত জীবনে উত্তীর্ণ করে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এক সময় যেমন পাপ মৃত্যুর মাধ্যমে আমাদের ওপর রাজত্ব করেছিল, সেইরকম ঈশ্বর লোকদের ওপর তাঁর মহা অনুগ্রহ দান করলেন যাতে সেই অনুগ্রহ তাদের ঈশ্বরের সাক্ষাতে ধার্মিক প্রতিপন্ন করে তোলে, আর এরই ফলে আমাদের প্রভু যীশু খ্রীষ্টের দ্বারা মানুষ অনন্ত জীবন লাভ করে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এটা হলো যেন, পাপ যেমন মৃত্যুতে রাজত্ব করেছিল, তেমনি আবার অনুগ্রহ যেন ধার্মিকতার মাধ্যমে অনন্ত জীবনের জন্য আমাদের প্রভু যীশু খ্রীষ্টের মাধ্যমে রাজত্ব করে।