Romans 5:9 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সুতরাং সমপ্রতি তাঁর রক্তে যখন ধার্মিক গণিত হয়েছি, তখন আমরা কত সুনিশ্চিত যে, তাঁর দ্বারা আল্লাহ্র আজাব থেকে রেহাই পাব।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এখন যেহেতু আমরা তাঁর রক্তের দ্বারা নির্দোষ বলে গণ্য হয়েছি, তাঁর মাধ্যমে ঈশ্বরের ক্রোধ থেকে আমরা কত না বেশি নিষ্কৃতি পাব!
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সুতরাং সম্প্রতি তাঁহার রক্তে যখন ধার্ম্মিক গণিত হইয়াছি, তখন আমরা কত অধিক নিশ্চয় তাঁহা দ্বারা ঈশ্বরের ক্রোধ হইতে পরিত্রাণ পাইব।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
ঈশ্বর খ্রীষ্টের রক্তের মাধ্যমে আমাদের ধার্মিক প্রতিপন্ন করেছেন; তবে এই সত্যটি আরও কত সুনিশ্চিত য়ে খ্রীষ্টের মাধ্যমে আমরা ঈশ্বরের ক্রোধ থেকে রক্ষা পাব৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
সুতরাং এখন তাঁর রক্তে যখন ধার্মিক বলে গণ্য হয়েছি, তখন আমরা নিশ্চয় তাঁর মাধ্যমে ঈশ্বরের ক্রোধ থেকে মুক্তি পাব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সুতরাং সমপ্রতি তাঁহার রক্তে যখন ধার্মিক গণিত হইয়াছি, তখন আমরা কত অধিক নিশ্চিত যে, তাঁহা দ্বারা ঈশ্বরের ক্রোধ হইতে পরিত্রাণ পাইব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাহলে খ্রীষ্টের রক্তের দ্বারা যখন আমাদের নির্দোষ বলে গ্রহণ করা হয়েছে তখন আমরা খ্রীষ্টের মধ্য দিয়েই ঈশ্বরের শাস্তি থেকে নিশ্চয়ই রেহাই পাব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাহলে মসীহের রক্তের দ্বারা যখন আমাদের ধার্মিক বলে গ্রহণ করা হয়েছে তখন আমরা মসীহের মধ্য দিয়েই আল্লাহ্র শাস্তি থেকে নিশ্চয়ই রেহাই পাব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কাজেই তাঁর আত্মবলিদানের শোণিতে আমরা যখন ধার্মিক প্রতিপন্ন হয়েছি, তখন আমরা সুনিশ্চিত যে তাঁর মাধ্যমে ঈশ্বরের চরম ক্রোধ থেকে আমরা নিষ্কৃতি পাব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বর খ্রীষ্টের রক্তের মাধ্যমে আমাদের ধার্মিক প্রতিপন্ন করেছেন; তবে এই সত্যটি আরও কত সুনিশ্চিত যে খ্রীষ্টের মাধ্যমে আমরা ঈশ্বরের ক্রোধ থেকে রক্ষা পাব৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সুতরাং এখন তাঁর রক্তে যখন ধার্মিক বলে গণ্য হয়েছি, তখন আমরা নিশ্চয় তাঁর মাধ্যমে ঈশ্বরের ক্রোধ থেকে মুক্তি পাব।