Romans 6:1 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তবে কি বলবো? রহমতের বৃদ্ধি যেন হয় এজন্য কি গুনাহে লিপ্ত থাকব? নিশ্চয় তা নয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাহলে, আমরা কী বলব? আমরা কি পাপ করতেই থাকব যেন অনুগ্রহ বৃদ্ধি পায়?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তবে কি বলিব? অনুগ্রহের বাহুল্য যেন হয় এই নিমিত্ত কি পাপে থাকিব?
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তাই তোমরা কি মনে কর য়ে আমরা পাপ করতেই থাকব য়েন ঈশ্বরের অনুগ্রহ বৃদ্ধি পায়?
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তবে আমরা কি বলব? অনুগ্রহ যেন বেশি পরিমানে পাই সেই জন্য কি আমরা পাপ করতে থাকব?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তবে কি বলিব? অনুগ্রহের বাহুল্য যেন হয় এই নিমিত্ত কি পাপে থাকিব? তাহা দূরে থাকুক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাহলে কি আমরা এই বলব যে, ঈশ্বরের দয়া যেন বাড়ে সেইজন্য আমরা পাপ করতে থাকব?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাহলে কি আমরা এই বলব যে, আল্লাহ্‌র রহমত যেন বাড়ে সেইজন্য আমরা গুনাহ্‌ করতে থাকব?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাহলে কি বলব? অনুগ্রহের প্রাচুর্য যাতে হয় সেজন্য কি আমরা পাপে রত থাকব?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই তোমরা কি মনে কর যে আমরা পাপ করতেই থাকব যাতে ঈশ্বরের অনুগ্রহ বৃদ্ধি পায়?
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তবে আমরা কি বলব? অনুগ্রহ যেন বেশি পরিমাণে পাই সেইজন্য কি আমরা পাপ করতে থাকব?