Romans 6:10 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ফলত তাঁর যে মৃত্যু হয়েছে, তা দ্বারা তিনি গুনাহ্‌র সম্বন্ধে একবারই মরলেন এবং তাঁর যে জীবন আছে, তা দ্বারা তিনি আল্লাহ্‌র উদ্দেশ্যে জীবিত আছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যে মৃত্যু তিনি বরণ করেছেন, পাপের সম্বন্ধে একবারেই তিনি চিরকালের জন্য সেই মৃত্যুবরণ করেছেন; কিন্তু তাঁর যে জীবন আছে তার দ্বারা তিনি ঈশ্বরের উদ্দেশ্যেই জীবিত আছেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ফলতঃ তাঁহার যে মৃত্যু হইয়াছে, তদ্দ্বারা তিনি পাপের সম্বন্ধে একবারই মরিলেন; এবং তাঁহার যে জীবন আছে, তদ্দ্বারা তিনি ঈশ্বরের সম্বন্ধে জীবিত আছেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
খ্রীষ্ট মৃত্যুভোগ করেছিলেন পাপের শক্তিকে চিরতরে পরাভূত করার জন্যে৷ এখন তাঁর য়ে জীবন, সেই জীবন তিনি ঈশ্বরের জন্য যাপন করেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কারণ তাঁর যে মৃত্যু হয়েছে তা তিনি পাপের জন্য একবারই সবার জন্য মরলেন; কিন্তু তিনি যে এখন জীবিত আছেন তা তিনি ঈশ্বরের জন্য জীবিত আছেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ফলতঃ তাঁহার যে মৃত্যু হইয়াছে, তদ্দ্বারা তিনি পাপের সম্বন্ধে একবারই মরিলেন; এবং তাঁহার যে জীবন আছে, তদ্দ্বারা তিনি ঈশ্বরের সম্বন্ধে জীবিত আছেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি যখন মরলেন তখন পাপের দাবি-দাওয়ার কাছেও মরলেন; তাঁর উপর পাপের আর কোন দাবি-দাওয়া রইল না। আর এখন তিনি জীবিত হয়ে ঈশ্বরের জন্য বেঁচে আছেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি যখন মরলেন তখন গুনাহের দাবি-দাওয়ার কাছেও মরলেন; তাঁর উপর গুনাহের আর কোন দাবি-দাওয়া রইল না। আর এখন তিনি জীবিত হয়ে আল্লাহ্‌র জন্য বেঁচে আছেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পাপের পরিপ্রেক্ষিতে তিনি একবারই মৃত্যুবরণ করেছিলেন, এবং যে জীবনে তিনি আজ অধিষ্ঠিত সে জীবন ঈশ্বরেরই জান।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
খ্রীষ্ট মৃত্যুভোগ করেছিলেন পাপের শক্তিকে চিরতরে পরাভূত করার জন্য৷ এখন তাঁর যে জীবন, সেই জীবন তিনি ঈশ্বরের জন্য যাপন করেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ তাঁর যে মৃত্যু হয়েছে তা তিনি পাপের জন্য একবারই সবার জন্য মরলেন; কিন্তু তিনি যে জীবনে এখন জীবিত আছেন তা তিনি ঈশ্বরের জন্য জীবিত আছেন।