Romans 6:3 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অথবা তোমরা কি জান না যে, আমরা যত লোক মসীহ্‌ ঈসাতে বাপ্তিস্ম নিয়েছি, সকলে তাঁর মৃত্যুর মধ্যে বাপ্তিস্ম নিয়েছি?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অথবা, তোমরা কি জানো না, আমরা যারা খ্রীষ্ট যীশুতে বাপ্তাইজিত হয়েছি, আমরা সকলে তাঁর মৃত্যুর উদ্দেশে বাপ্তাইজিত হয়েছি?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অথবা তোমরা কি জান না যে, আমরা যত লোক খ্রীষ্ট যীশুর উদ্দেশে বাপ্তাইজিত হইয়াছি, সকলে তাঁহার মৃত্যুর উদ্দেশে বাপ্তাইজিত হইয়াছি?
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তোমরা কি ভুলে গেলে য়ে আমরা বাপ্তাইজ হওয়ার সময় খ্রীষ্ট যীশুর দেহের অংশতে পরিণত হয়েছিলাম?
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তোমরা কি জান না যে, আমরা যত জন যীশু খ্রীষ্টেতে বাপ্তাইজিত হয়েছি, সবাই তাঁর মৃত্যুর জন্যই বাপ্তাইজিত হয়েছি?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অথবা তোমরা কি জান না যে, আমরা যত লোক খ্রীষ্ট যীশুর উদ্দেশে বাপ্তাইজিত হইয়াছি, সকলে তাঁহার মৃত্যুর উদ্দেশে বাপ্তাইজিত হইয়াছি?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই কথা কি জান না যে, আমরা যারা খ্রীষ্ট যীশুর মধ্যে বাপ্তিস্ম গ্রহণ করেছি, আমরা তাঁর মৃত্যুর মধ্যে অংশ গ্রহণ করেই তা করেছি?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই কথা কি জান না যে, আমরা যারা মসীহ্‌ ঈসার মধ্যে তরিকাবন্দী নিয়েছি, আমরা তাঁর মৃত্যুর মধ্যে অংশ গ্রহণ করেই তা নিয়েছি?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা কি জান না, আমরা যারা বাপ্তিষ্মের মাধ্যমে যীশু খ্রীষ্টের সঙ্গে সম্মিলিত হয়েছি, আমরা সকলেই তাঁর মৃত্যুর শরিক হয়েছি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা কি ভুলে গেলে যে আমরা বাপ্তাইজ হওয়ার সময় খ্রীষ্ট যীশুর দেহের অংশতে পরিণত হয়েছিলাম?
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমরা কি জান না যে, আমরা যতজন খ্রীষ্ট যীশুতে বাপ্তিষ্ম নিয়েছি, সবাই তাঁর মৃত্যুর জন্যই বাপ্তাইজিত হয়েছি?