Romans 6:5 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা যখন আমরা তাঁর মৃত্যুর সাদৃশ্যে তাঁর সঙ্গে একীভূত হয়েছি, তখন অবশ্য পুনরুত্থানের সাদৃশ্যেও হব।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যদি আমরা এভাবে তাঁর মৃত্যুতে তাঁর সঙ্গে সংযুক্ত হয়ে থাকি, আমরা নিশ্চিতরূপে তাঁর পুনরুত্থানেও তাঁর সঙ্গে সংযুক্ত হব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা যখন আমরা তাঁহার মৃত্যুর সাদৃশ্যে তাঁহার সহিত একীভূত হইয়াছি, তখন অবশ্য পুনরুত্থানের সাদৃশ্যেও হইব।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
খ্রীষ্ট মৃত্যুভোগ করলেন আর আমরা তাঁর মৃত্যুর মধ্য দিয়ে তাঁর সঙ্গে যখন যুক্ত হলাম, সুতরাং খ্রীষ্ট মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত হয়েছেন বলে, আমরাও তাঁর পুনরুত্থানের অংশীদার হব৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কারণ যখন আমরা তাঁর মৃত্যুর প্রতিরূপ তাঁর সঙ্গে যুক্ত হয়েছি, তখন অবশ্যই তাঁর সঙ্গে পুনরুত্থানের প্রতিরূপ হব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা যখন আমরা তাঁহার মৃত্যুর সাদৃশ্যে তাঁহার সহিত একীভূত হইয়াছি, তখন অবশ্য পুনরুত্থানের সাদৃশ্যেও হইব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
খ্রীষ্টের সংগে মরে যখন তাঁর সংগে আমরা যুক্ত হয়েছি তখন তিনি যেমন মৃত্যু থেকে জীবিত হয়ে উঠেছেন, ঠিক তেমনি করে আমরা তাঁর সংগে জীবিতও হব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মসীহের সংগে মরে যখন তাঁর সংগে আমরা যুক্ত হয়েছি তখন তিনি যেমন মৃত্যু থেকে জীবিত হয়ে উঠেছেন, ঠিক তেমনি করে আমরা তাঁর সংগে জীবিতও হব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাঁর মৃত্যুতে তাঁর সঙ্গে সংযুক্ত হয়ে যদি আমরা তাঁর সাদৃশ্য লাভ করে থাকি তাহলে নিশ্চয়ই আমরা তাঁর পুনরুত্থানে তাঁর সঙ্গে সংযুক্ত থেকে তাঁরই মত হব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
খ্রীষ্ট মৃত্যুভোগ করলেন আর আমরা তাঁর মৃত্যুর মধ্য দিয়ে তাঁর সঙ্গে যুক্ত হলাম; সুতরাং খ্রীষ্ট মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত হয়েছেন বলে, আমরাও তাঁর পুনরুত্থানের অংশীদার হব৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ যখন আমরা তাঁর মৃত্যুর প্রতিরূপ তাঁর সঙ্গে যুক্ত হয়েছি, তখন অবশ্যই তাঁর সঙ্গে পুনরুত্থানের প্রতিরূপ হব।