Romans 7:1 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে ভাইয়েরা, তোমরা কি জান না— কারণ যারা শরীয়ত জানে, আমি তাদেরকেই বলছি— মানুষ যত কাল জীবিত থাকে, তত কাল পর্যন্ত শরীয়তের দাবী তার উপরে থাকে?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ভাইবোনেরা, বিধান সম্বন্ধে যাদের কিছুটা জ্ঞান আছে আমি তাদের বলছি, তোমরা কি জানো না যে যতদিন কোনো মানুষ জীবিত থাকে, বিধান ততদিনই তার উপরে কর্তৃত্ব করে?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অথবা হে ভ্রাতৃগণ, তোমরা কি জান না—কারণ যাহারা ব্যবস্থা জানে, আমি তাহাদিগকেই বলিতেছি, —মনুষ্য যত কাল জীবিত থাকে, তত কাল পর্য্যন্ত ব্যবস্থা তাহার উপরে কর্ত্তৃত্ব করে?
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
ভাই ও বোনেরা, তোমরা যখন মোশির বিধি ব্যবস্থা জান, তখন তোমরা নিশ্চয়ই জান য়ে মানুষ যতদিন বেঁচে থাকে ততদিনই সে বিধি-ব্যবস্থার অধীনে থাকে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
হে ভাইয়েরা, তোমরা কি জান না কারণ যারা আইন কানুন জানে আমি তাদেরকেই বলছি, যে মানুষ যত দিন বেঁচে থাকে, তত দিন পর্য্যন্ত আইন কানুন তার উপরে কর্ত্তৃত্ব করে?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অথবা হে ভ্রাতৃগণ, তোমরা কি জান না- কারণ যাহারা ব্যবস্থা জানে, আমি তাহাদিগকেই বলিতেছি- মনুষ্য যত কাল জীবিত থাকে, তত কাল পর্যন্ত ব্যবস্থা তাহার উপরে কর্তৃত্ব করে?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ভাইয়েরা, তোমরা তো আইন-কানুন জান। তোমরা কি জান না যে, যতদিন মানুষ জীবিত থাকে ততদিনই আইন-কানুনের দাবি তার উপরে থাকে?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ভাইয়েরা, তোমরা তো শরীয়ত জান। তোমরা কি জান না যে, যতদিন মানুষ জীবিত থাকে ততদিনই শরীয়তের দাবি তার উপরে থাকে?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বন্ধুগণ, বিধান সম্বন্ধে যাদের কিছুটা জ্ঞান আছে আমি তাদেরই বলছি, তোমরা কি জান না —মানুষ যতদিন জীবিত থাকে কেবল ততদিনই তার উপর বিধানের কর্তৃত্ব বজায় থাকে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ভাই ও বোনেরা, তোমরা যখন মোশির বিধি ব্যবস্থা জান, তখন তোমরা নিশ্চয়ই জান যে মানুষ যতদিন বেঁচে থাকে ততদিনই সে বিধি-ব্যবস্থার অধীনে থাকে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
হে ভাইয়েরা, তোমরা কি জান না কারণ যারা আইন কানুন জানে আমি তাদেরকেই বলছি, যে মানুষ যত দিন জীবিত থাকে, ততদিন পর্যন্ত আইন কানুন তার উপরে কর্তৃত্ব করে?