Romans 7:13 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তবে যা উত্তম, তা-ই কি আমার মৃত্যুস্বরূপ হল? নিশ্চয় তা নয়। বরং গুনাহ্ই তা করলো, যা উত্তম তা দ্বারা আমার মৃত্যু হল যেন গুনাহ্ যে সত্যিই গুনাহ্ তা প্রকাশ পায়, যেন হুকুম দ্বারা গুনাহ্ অতি মাত্রায় বৃদ্ধি লাভ করে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাহলে, যা কল্যাণকর, তাই কি আমার পক্ষে মৃত্যুজনক হয়ে উঠল? কোনোভাবেই নয়! কিন্তু পাপকে যেন পাপরূপেই চিনতে পারা যায়, তাই যা কল্যাণকর ছিল তারই মধ্য দিয়ে পাপ আমার মধ্যে মৃত্যু নিয়ে এল, যেন আজ্ঞার মাধ্যমে সেই পাপ চরম পাপময় হয়ে ওঠে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তবে যাহা উত্তম, তাহাই কি আমার মৃত্যুস্বরূপ হইল? তাহা দূরে থাকুক। বরং পাপই এইরূপ হইল, যেন উত্তম বস্তু দ্বারা আমার মৃত্যু সাধনে তাহা পাপ বলিয়া প্রকাশ পায়, যেন আজ্ঞা দ্বারা পাপ অতিশয় পাপিষ্ঠ হইয়া উঠে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তাহলে যা উত্তম, তাই কি আমার কাছে মৃত্যু নিয়ে এল? নিশ্চয়ই না৷ উত্তম বিষয়ের মধ্য দিয়ে পাপ আমার কাছে মৃত্যু নিয়ে এল৷ যাতে পাপকে পাপ বলে চেনা যায়৷ আজ্ঞাকে ব্যবহার করে পাপকে অতীব পাপপূর্ণ বলে চেনা গেল৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তবে যা উত্তম তা কি আমার মৃত্যু হয়ে আসলো? তা যেন কখনো না হয়। কিন্তু পাপ হলো যেন সুশ্রী বস্তু দিয়ে আমার মৃত্যুর জন্য তা পাপ বলে প্রকাশ পায়, যেন আদেশের মাধ্যমে পাপ পরিমান ছাড়া পাপী হয়ে ওঠে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তবে যাহা উত্তম, তাহাই কি আমার মৃত্যুস্বরূপ হইল? তাহা দূরে থাকুক। বরং পাপই এইরূপ হইল, যেন উত্তম বস্তু দ্বারা আমার মৃত্যু সাধনে তাহা পাপ বলিয়া প্রকাশ পায়, যেন আজ্ঞা দ্বারা পাপ অতি মাত্রায় বৃদ্ধিলাভ করে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাহলে যা উপকারী তার দ্বারাই কি আমার মৃত্যু হল? কখনও না, বরং যা উপকারী তার দ্বারাই পাপ আমার মৃত্যু ঘটাল, যেন পাপ যে সত্যিই পাপ তা বুঝা যায়। পাপ যে কত জঘন্য তা আদেশের দ্বারাই ধরা পড়ে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাহলে যা উপকারী তার দ্বারাই কি আমার মৃত্যু হল? কখনও না, বরং যা উপকারী তার দ্বারাই গুনাহ্ আমার মৃত্যু ঘটাল, যেন গুনাহ্ যে সত্যিই গুনাহ্ তা বুঝা যায়। গুনাহ্ যে কত জঘন্য তা হুকুমের দ্বারাই ধরা পড়ে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাহলে এ কথাই কি আমরা বলব যে যা ছিল ভাল তা-ই হল আমার পক্ষে মৃত্যুজনক? নিশ্চয় নয়, পাপই তার জন্য দায়ী। কিন্তু যা শ্রেয় তারই মাধ্যমে পাপ সক্রিয় হয়ে আমার মৃত্যু ডেকে আনল এবং তার দ্বারাই পাপের স্বরূপ প্রকাশিত হল ও সেই নির্দেশই পাপকে চরমে পৌঁছে দিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাহলে যা উত্তম, তাই কি আমার কাছে মৃত্যু নিয়ে এল? নিশ্চয়ই নয়৷ উত্তম বিষয়ের মধ্য দিয়ে পাপ আমার কাছে মৃত্যু নিয়ে এল যাতে পাপকে পাপ বলে চেনা যায়৷ আজ্ঞাকে ব্যবহার করে পাপকে অতীব পাপপূর্ণ বলে চেনা গেল৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তবে যা উত্তম তা কি আমার মৃত্যু হয়ে আসলো? তা যেন কখনো না হয়। কিন্তু পাপ হলো যেন সুশ্রী বস্তু দিয়ে আমার মৃত্যুর জন্য তা পাপ বলে প্রকাশ পায়, যেন আদেশের মাধ্যমে পাপ পরিমাণ ছাড়া পাপী হয়ে ওঠে।