Romans 7:14 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কারণ আমরা জানি, শরীয়ত রূহানিক, কিন্তু আমি রক্ত-মাংসের বলে গুনাহ্র অধীনে আমাকে বিক্রি করা হয়েছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমরা জানি যে বিধান আত্মিক, কিন্তু আমি অনাত্মিক, পাপের কাছে ক্রীতদাসরূপে বিক্রীত।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কারণ আমরা জানি, ব্যবস্থা আত্মিক, কিন্তু আমি মাংসময়, পাপের অধীনে বিক্রীত।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আমরা জানি য়ে বিধি-ব্যবস্থা আত্মিক; কিন্তু আমি আত্মিক নই৷ ক্রীতদাসের মতো পাপ আমার ওপর কর্ত্তৃত্ব করে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কারণ আমরা জানি আইন হলো আত্মিক, কিন্তু আমি মাংসের, আমি পাপের কাছে বিক্রি হয়েছি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কারণ আমরা জানি, ব্যবস্থা আত্মিক, কিন্তু আমি মাংসময়, পাপের অধীনে বিক্রীত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমরা জানি আইন-কানুন আত্মিক, কিন্তু আমি পাপ-স্বভাবের অধীন বলে পাপের দাস হয়েছি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমরা জানি শরীয়ত রূহানী, কিন্তু আমি গুনাহ্-স্বভাবের অধীন বলে গুনাহের গোলাম হয়েছি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমরা জানি, বিধান আত্মিক কিন্তু আমি জৈব প্রবৃত্তির অধীন, পাপের ক্রীতদাস।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমরা জানি যে বিধি-ব্যবস্থা আত্মিক; কিন্তু আমি আত্মিক নই৷ ক্রীতদাসের মতো পাপ আমার ওপর কর্ত্তৃত্ব করে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ আমরা জানি আইন হলো আত্মিক, কিন্তু আমি মাংসিক, আমি পাপের কাছে বিক্রি হয়েছি।