Romans 7:17 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তা হলে দেখা যায়, এই রকম কাজ আমি নিজে থেকে করি না, কিন্তু আমার মধ্যে বাসকারী গুনাহ্ তা করাচ্ছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাই যদি হয়, আমি আর নিজে থেকে এ কাজ করি না, কিন্তু আমার মধ্যে যে পাপ বাস করে তাই করে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এইরূপ হওয়াতে সেই কার্য্য আর আমি সাধন করি না, আমাতে বাসকারী পাপ তাহা করে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আমি য়েসব মন্দ কাজ করছি তা আমি নিজে য়ে করছি তা নয়, করছে সেই পাপ যা আমার মধ্যে বাসা বেঁধে আছে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কিন্তু এখন আমি কোনো মতেই সেই কাজ আর করি না কিন্তু আমাতে যে পাপ বাস করে সেই তা করে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এইরূপ হওয়াতে সেই কার্য আর আমি সাধন করি না, আমাতে বাসকারী পাপ তাহা করে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাহলে দেখা যায়, আমি নিজেই এই সব করছি না, কিন্তু আমার মধ্যে যে পাপ বাস করে, সে-ই আমাকে দিয়ে তা করাচ্ছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাহলে দেখা যায়, আমি নিজেই এই সব করছি না, কিন্তু আমার মধ্যে যে গুনাহ্ বাস করে, সে-ই আমাকে দিয়ে তা করাচ্ছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাহলে দেখা যাচ্ছে, যা আমি করি তা আমি নিজে করছি না, আমার অন্তর্নিহিত পাপশক্তিই আমাকে দিয়ে সেই কাজ করাচ্ছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি যেসব মন্দ কাজ করছি তা আমি নিজে যে করছি তা নয়, করছে সেই পাপ যা আমার মধ্যে বাসা বেঁধে আছে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু এখন আমি কোনো মতেই সেই কাজ আর করি না কিন্তু আমাতে যে পাপ বাস করে সেই তা করে।