Romans 7:19 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা আমি যা ইচ্ছা করি, সেই উত্তম কাজ করি না; কিন্তু মন্দ, যা করতে ইচ্ছা করি না, সেসব কাজই করি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ আমি যা করতে চাই, সেই ভালো কাজ আমি করি না, কিন্তু যে দুষ্কর্ম আমি করতে চাই না, তা ক্রমাগত করেই যাই।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা আমি যাহা ইচ্ছা করি, সেই উত্তম ক্রিয়া করি না; কিন্তু মন্দ, যাহা ইচ্ছা করি না, কাজে তাহাই করি।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
কারণ যা ভাল আমি করতে চাই তা করি না; কিন্তু য়ে অন্যায় আমি করতে চাই না কাজে তাই তো করি৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কেননা আমি যে ভালো কাজ করতে চাই সেই কাজ আমি করি না; কিন্তু যা আমি চাই না সেই মন্দ কাজ আমি করি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা আমি যাহা ইচ্ছা করি, সেই উত্তম ক্রিয়া করি না; কিন্তু মন্দ, যাহা ইচ্ছা করি না, কাজে তাহাই করি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যে সব ভাল কাজ আমি করতে চাই তা করি না, বরং তার বদলে যা চাই না সেই সব মন্দ কাজই আমি করতে থাকি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যে সব ভাল কাজ আমি করতে চাই তা করি না, বরং তার বদলে যা চাই না সেই সব খারাপ কাজই আমি করতে থাকি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যে ভাল কাজ আমি করতে চাই তা করি না, বরং যে মন্দ কাজ আমি করতে চাই তা করি না, বরং যে মন্দ কাজ আমি করতে চাই তা করি না, বরং যে মন্দ কাজ আমি করতে চাই না, তা-ই করে বসি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কারণ যা ভাল আমি করতে চাই তা করি না; কিন্তু যে অন্যায় আমি করতে চাই না কাজে তাই তো করি৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ আমি যে ভালো কাজ করতে চাই সেই কাজ আমি করি না; কিন্তু যা আমি চাই না সেই মন্দ কাজ আমি করি।