Romans 7:20 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরন্তু যা আমি ইচ্ছা করি না, তা যদি করি, তবে তা আর আমি করছি না, কিন্তু আমার মধ্যে বসবাসকারী গুনাহ্ তা করাচ্ছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এখন, যা আমি করতে চাই না তা যদি আমি করি, সে কাজটি আর আমি নিজে করি না, কিন্তু আমার মধ্যে বাস করা পাপ-ই তা করে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরন্তু যাহা আমি ইচ্ছা করি না, তাহা যদি করি, তবে তাহা আর আমি সম্পন্ন করি না, কিন্তু আমাতে বাসকারী পাপ তাহা করে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
যা আমি করতে চাই না যদি আমি তাই করি তাহলে য়ে পাপ আমার মধ্যে আছে তা এই মন্দ কাজ করায়৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
এখন যা আমি করতে চাই না তাই যদি করি, তবে তা আর আমি কোনো মতেই করি না, কিন্তু আমার মধ্যে যে পাপ বাস করে সেই করে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরন্তু যাহা আমি ইচ্ছা করি না, তাহা যদি করি, তবে তাহা আর আমি সমপন্ন করি না, কিন্তু আমাতে বাসকারী পাপ তাহা করে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যা করতে চাই না তা-ই যখন আমি করি তখন আসলে আমি নিজে তা করি না, বরং আমার মধ্যে যে পাপ বাস করে সে-ই আমাকে দিয়ে তা করাচ্ছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যা করতে চাই না তা-ই যখন আমি করি তখন আসলে আমি নিজে তা করি না, বরং আমার মধ্যে যে গুনাহ্ বাস করে সে-ই আমাকে দিয়ে তা করাচ্ছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাহলে আমার অনভিপ্রেত কাজই যখন আমি করি, তার দ্বারাই প্রমাণ হয় যে আমি নিজে করি না, আমার অন্তর্নিহিত পাপশক্তিই তা করে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যা আমি করতে চাই না যদি আমি তাই করি তাহলে যে পাপ আমার মধ্যে আছে তা এই মন্দ কাজ করায়৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এখন যা আমি করতে চাই না তাই যদি করি, তবে তা আর আমি কোনো মতেই করি না, কিন্তু আমার মধ্যে যে পাপ বাস করে সেই করে।