Romans 7:22 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বস্তুত অন্তরতম সত্তার ভাব অনুসারে আমি আল্লাহ্‌র শরীয়তে আমোদ করি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ আমার আন্তরিক সত্তায় আমি ঈশ্বরের বিধানে আনন্দ করি,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বস্তুতঃ আন্তরিক মানুষের ভাব অনুসারে আমি ঈশ্বরের ব্যবস্থায় আমোদ করি।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আমার অন্তর ঈশ্বরের বিধি-ব্যবস্থা ভালবাসে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
সাধারণত অভ্যন্তরীণ মানুষের ভাব অনুযায়ী আমি ঈশ্বরের আইন কানুনে আনন্দ করি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বস্তুতঃ আন্তরিক মানুষের ভাব অনুসারে আমি ঈশ্বরের ব্যবস্থায় আমোদ করি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমার অন্তর ঈশ্বরের আইন-কানুনে আনন্দিত হয়;
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমার দিল আল্লাহ্‌র শরীয়তে আনন্দিত হয়;
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমার অন্তরতম সত্তা ঈশ্বরের বিধানে আনন্দ প্রকাশ করে,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমার অন্তর ঈশ্বরের বিধি-ব্যবস্থা ভালবাসে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সাধারণত অভ্যন্তরীণ মানুষের ভাব অনুযায়ী আমি ঈশ্বরের আইন কানুনে আনন্দ করি।