Romans 7:24 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কি দুর্ভাগা মানুষ আমি! এই মৃত্যুর দেহ থেকে কে আমাকে রক্ষা করবে?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কী দুর্ভাগ্যপূর্ণ মানুষ আমি! মৃত্যুর এই শরীর থেকে কে আমাকে উদ্ধার করবে?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দুর্ভাগ্য মনুষ্য আমি! এই মৃত্যুর দেহ হইতে কে আমাকে নিস্তার করিবে?
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
কি হতভাগ্য মানুষ আমি! কে আমাকে এই মরদেহ থেকে উদ্ধার করবে?
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আমি একজন দুঃখদায়ক মানুষ! কে আমাকে এই মৃত্যুর শরীর থেকে উদ্ধার করবে?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দুর্ভাগ্য মনুষ্য আমি! এই মৃত্যুর দেহ হইতে কে আমাকে নিস্তার করিবে?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কি হতভাগা মানুষ আমি! আমার মধ্যে এই যে পাপ-স্বভাব যা মৃত্যু আনে, তার হাত থেকে কে আমাকে রক্ষা করবে?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কি হতভাগা মানুষ আমি! আমার মধ্যে এই যে গুনাহ্‌-স্বভাব যা মৃত্যু আনে, তার হাত থেকে কে আমাকে রক্ষা করবে?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হায় কি হতভাগ্য আমি! মৃত্যুমুখী জৈব সত্তার কবল থেকে কে আমাকে উদ্ধার করবে? কেবল ঈশ্বরই আমাদের প্রভু যীশু খ্রীষ্টের মাধ্যমে তা পারেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কি হতভাগ্য মানুষ আমি! কে আমাকে এই মরদেহ থেকে উদ্ধার করবে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি একজন দুঃখদায়ক মানুষ! কে আমাকে এই মৃত্যুর দেহ থেকে উদ্ধার করবে?