Romans 7:9 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আমি এক সময়ে শরীয়ত ছাড়া জীবিত ছিলাম, কিন্তু সেই হুকুম আসলে পর গুনাহ্‌ জীবিত হয়ে উঠলো, আর আমি মরলাম;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এক সময় আমি বিধান ছাড়াই জীবিত ছিলাম, কিন্তু দশাজ্ঞা আসার পরে পাপ জীবিত হয়ে উঠল, আর আমার মৃত্যু হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আমি এক সময়ে ব্যবস্থা ব্যতিরেকে জীবিত ছিলাম, কিন্তু আজ্ঞা আসিলে পাপ জীবিত হইয়া উঠিল, আর আমি মরিলাম;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এক সময় আমি বিধি-ব্যবস্থা ছাড়াই বেঁচে ছিলাম; কিন্তু যখন বিধি-ব্যবস্থা এল তখন আমার মধ্যে পাপ বাস করতে শুরু করল৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আমি এক সময় আইন ছাড়াই বেঁচে ছিলাম, কিন্তু যখন আদেশ আসলো পাপ আবার জীবিত হয়ে উঠল এবং আমি মরলাম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আমি এক সময়ে ব্যবস্থা ব্যতিরেকে জীবিত ছিলাম, কিন্তু আজ্ঞা আসিলে পাপ জীবিত হইয়া উঠিল, আর আমি মরিলাম;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমার জীবনে আইন-কানুন আসবার আগে আমি বেঁচেই ছিলাম, কিন্তু সেই আদেশ আসবার সংগে সংগে পাপও বেঁচে উঠল,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমার জীবনে শরীয়ত আসবার আগে আমি বেঁচেই ছিলাম, কিন্তু সেই হুকুম আসবার সংগে সংগে গুনাহ্‌ও বেঁচে উঠল, আর আমারও মৃত্যু ঘটল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
একসময় বিধানহীন অবস্থায় আমিও সম্পূর্ণ জীবিত ছিলাম। কিন্তু বিধানের নির্দেশ যখন এল, পাপ তখন সজীব হল, আর আমার হল মৃত্যু।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এক সময় আমি বিধি-ব্যবস্থা ছাড়াই বেঁচে ছিলাম; কিন্তু যখন বিধি-ব্যবস্থা এল তখন আমার মধ্যে পাপ বাস করতে শুরু করল৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি একদিন আইন ছাড়াই বেঁচে ছিলাম, কিন্তু যখন আদেশ আসলো পাপ আবার জীবিত হয়ে উঠল এবং আমি মরলাম।