Romans 8:10 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর যদি মসীহ্ তোমাদের মধ্যে থাকেন, তবে যদিও দেহ গুনাহ্র কারণে মৃত, কিন্তু রূহ্ ধার্মিকতার কারণে জীবন্ত।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু খ্রীষ্ট যদি তোমাদের মধ্যে থাকেন, পাপের কারণে তোমাদের শরীর মৃত হলেও ধার্মিকতার কারণে তোমাদের আত্মা জীবিত।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যদি খ্রীষ্ট তোমাদিগেতে থাকেন, তবে দেহ পাপ প্রযুক্ত মৃত বটে, কিন্তু আত্মা ধার্ম্মিকতা প্রযুক্ত জীবন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
পাপের ফলে তোমাদের দেহ মৃত্যুর অধীন, কিন্তু খ্রীষ্ট যদি তোমাদের অন্তরে থাকেন, তবে পবিত্র আত্মা তোমাদের জীবন দান করেন, কারণ খ্রীষ্ট তোমাদের ঈশ্বরের সাক্ষাতে ধার্মিক প্রতিপন্ন করেছেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
যদি খ্রীষ্ট তোমাদের অন্তরে থাকেন, তবে একদিকে দেহ পাপের জন্য মৃত বটে, কিন্তু অন্যদিকে ধার্মিকতার দিক থেকে আত্মা জীবিত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যদি খ্রীষ্ট তোমাদের মধ্যে থাকেন, তবে দেহ পাপ প্রযুক্ত মৃত বটে, কিন্তু আত্মা ধার্মিকতা প্রযুক্ত জীবন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু খ্রীষ্ট যদি তোমাদের অন্তরে থাকেন তবে পাপের দরুন তোমাদের দেহের উপর মৃত্যু কাজ করতে থাকলেও তোমাদের আত্মা জীবিত, কারণ ঈশ্বর তোমাদের নির্দোষ বলে গ্রহণ করেছেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু মসীহ্ যদি তোমাদের দিলে থাকেন তবে গুনাহের দরুন তোমাদের শরীরের উপর মৃত্যু কাজ করতে থাকলেও তোমাদের রূহ্ জীবিত, কারণ আল্লাহ্ তোমাদের ধার্মিক বলে গ্রহণ করেছেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
খ্রীষ্ট যদি তোমাদের অন্তরে থাকেন তাহলে তোমরা ধার্মিকতা লাভ করবে এবং পাপের ফলে দৈহিকভাবে মৃত হলেও তোমরা জীবিত থাকবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পাপের ফলে তোমাদের দেহ মৃত্যুর অধীন, কিন্তু খ্রীষ্ট যদি তোমাদের অন্তরে থাকেন, তবে পবিত্র আত্মা তোমাদের জীবন দান করেন, কারণ খ্রীষ্ট তোমাদের ঈশ্বরের সাক্ষাতে ধার্মিক প্রতিপন্ন করেছেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যদি খ্রীষ্ট তোমাদের অন্তরে থাকেন, তবে একদিকে দেহ পাপের জন্য মৃত বটে, কিন্তু অন্য দিকে ধার্মিকতার দিক থেকে আত্মা জীবিত।