Romans 8:12 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব হে ভাইয়েরা, আমরা ঋণী, কিন্তু গুনাহ্-স্বভাবের কাছে নয় যে, গুনাহ্-স্বভাবের বশে জীবন যাপন করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব ভাইবোনেরা, আমাদের আইনগত এক বাধ্যবাধকতা আছে—তা কিন্তু রক্তমাংসের বশে জীবনযাপন করার জন্য নয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব, হে ভ্রাতৃগণ, আমরা ঋণী, কিন্তু মাংসের কাছে নয় যে, মাংসের বশে জীবন যাপন করিব।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তাই ভাই ও বোনেরা, আমরা ঋণী কিন্তু সেই ঋণ আমাদের দৈহিক প্রবৃত্তির কাছে নয়, আমরা অবশ্যই আর দৈহিক প্রবৃত্তির দ্বারা জীবন পরিচালিত করব না৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
সুতরাং, হে ভাইয়েরা, আমরা ঋণী কিন্তু দেহের কাছে নয় যে, দেহের ইচ্ছা অনুযায়ী জীবন যাপন করব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব, হে ভ্রাতৃগণ, আমরা ঋণী, কিন্তু মাংসের কাছে নয় যে, মাংসের বশে জীবন যাপন করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেইজন্য ভাইয়েরা, আমরা ঋণী, কিন্তু সেই ঋণ পাপ-স্বভাবের কাছে নয়। পাপ-স্বভাবের অধীন হয়ে আর আমাদের চলবার দরকার নেই।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেইজন্য ভাইয়েরা, আমরা ঋণী, কিন্তু সেই ঋণ গুনাহ্-স্বভাবের কাছে নয়। গুনাহ্-স্বভাবের অধীন হয়ে আর আমাদের চলবার দরকার নেই।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বন্ধুগণ, মানবিক দুর্বলতার বশে জীবন যাপন করার জন্য আমরা দেহের কাছে দায়বদ্ধ নই।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই ভাই ও বোনেরা, আমরা ঋণী কিন্তু সেই ঋণ আমাদের দৈহিক প্রবৃত্তির কাছে নয়৷ আমরা অবশ্যই আর দৈহিক প্রবৃত্তির দ্বারা জীবন পরিচালিত করব না৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সুতরাং, হে ভাইয়েরা, আমরা ঋণী কিন্তু দেহের কাছে নয় যে, দেহের ইচ্ছা অনুযায়ী জীবন যাপন করব।