Romans 8:22 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কারণ আমরা জানি, সমস্ত সৃষ্টি এখন পর্যন্ত একসঙ্গে ভীষণ প্রসব-বেদনায় আর্তনাদ করছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমরা জানি যে, সমস্ত সৃষ্টি বর্তমানকাল পর্যন্ত সন্তান প্রসবের যন্ত্রণার মতো আর্তনাদ করছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কারণ আমরা জানি, সমস্ত সৃষ্টি এখন পর্য্যন্ত একসঙ্গে আর্ত্তস্বর করিতেছে, ও একসঙ্গে ব্যথা খাইতেছে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আমরা জানি য়ে এখন পর্যন্ত ঈশ্বরের সমস্ত সৃষ্টি ব্যথায় আর্তনাদ করছে য়েমন করে নারী সন্তান প্রসবের ব্যথা ভোগ করে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কারণ আমরা জানি যে, সব সৃষ্টি এখনও পর্য্যন্ত একসঙ্গে যন্ত্রনায় চিত্কার করছে এবং একসঙ্গে ব্যথা পাচ্ছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কারণ আমরা জানি, সমস্ত সৃষ্টি এখন পর্যন্ত একসঙ্গে আর্তস্বর করিতেছে, ও একসঙ্গে ব্যথা খাইতেছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমরা জানি যে, গোটা সৃষ্টিটাই যেন এক ভীষণ প্রসব-বেদনায় এখনও কাতরাচ্ছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমরা জানি যে, গোটা সৃষ্টিটাই যেন এক ভীষণ প্রসব-বেদনায় এখনও কাতরাচ্ছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমরা জানি সমগ্র সৃষ্টি আজ একই সঙ্গে প্রসব ব্যথায় আতুর হয়ে আর্তনাদ করছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমরা জানি যে এখন পর্যন্ত ঈশ্বরের সমস্ত সৃষ্টি ব্যথায় আর্তনাদ করছে যেমন করে নারী সন্তান প্রসবের ব্যথা ভোগ করে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ আমরা জানি যে, সব সৃষ্টি এখনও পর্যন্ত একসঙ্গে যন্ত্রণায় চিত্কার করছে এবং একসঙ্গে ব্যথা পাচ্ছে।