Romans 8:28 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আমরা জানি, যারা আল্লাহ্‌কে মহব্বত করে, যারা তাঁর সঙ্কল্প অনুসারে আহ্বান পেয়েছ, তাদের পক্ষে সকলই মঙ্গলার্থে একসঙ্গে কাজ করছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর আমরা জানি যে, যারা ঈশ্বরকে ভালোবাসে, যারা তাঁর ইচ্ছা অনুসারে আহূত, তিনি সব বিষয়ে তাদের মঙ্গলসাধনের জন্য কাজ করেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আমরা জানি, যাহারা ঈশ্বরকে প্রেম করে, যাহারা তাঁহার সঙ্কল্প অনুসারে আহূত, তাহাদের পক্ষে সকলই মঙ্গলার্থে একসঙ্গে কার্য্য করিতেছে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আমরা জানি য়ে সব কিছুতে তিনি তাদের মঙ্গলের জন্য কাজ করেন যাঁরা ঈশ্বরকে ভালবাসে, যাঁরা তাঁর সংকল্প অনুসারে আহুত৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
এবং আমরা জানি যারা ঈশ্বরকে ভালবাসে, যারা তাঁর সঙ্কল্প অনুযায়ী মনোনীত, তাদের জন্য সব মঙ্গল একসঙ্গে কাজ করছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আমরা জানি, যাহারা ঈশ্বরকে প্রেম করে, যাহারা তাঁহার সঙ্কল্প অনুসারে আহূত, তাহাদের পক্ষে সকলই মঙ্গলার্থে একসঙ্গে কার্য করিতেছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমরা জানি যারা ঈশ্বরকে ভালবাসে, অর্থাৎ ঈশ্বর নিজের উদ্দেশ্যমত যাদের ডেকেছেন তাদের মংগলের জন্য সব কিছুই একসংগে কাজ করে যাচ্ছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমরা জানি যারা আল্লাহ্‌কে মহব্বত করে, অর্থাৎ আল্লাহ্‌ নিজের উদ্দেশ্যমত যাদের ডেকেছেন তাদের ভালোর জন্য সব কিছুই একসংগে কাজ করে যাচ্ছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমরা জানি, যারা ঈশ্বরকে ভালবাসে, যারা তাঁর অভিপ্রায় অনুসারে আহূত, সমস্ত পরিস্থিতিতেই ঈশ্বর তাদের কল্যাণ সাধন করেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমরা জানি যে সব কিছুতে তিনি তাদের মঙ্গলের জন্য কাজ করেন যারা ঈশ্বরকে ভালবাসে, যারা তাঁর সংকল্প অনুসারে আহুত৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এবং আমরা জানি যারা ঈশ্বরকে ভালবাসে, যারা তাঁর সঙ্কল্প অনুযায়ী মনোনীত, সবকিছু একসঙ্গে তাদের মঙ্গলের জন্য কাজ করছে।