Romans 8:34 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মসীহ্ ঈসা তো মৃত্যুবরণ করলেন এবং পুনরুত্থিতও হলেন; আর তিনিই আল্লাহ্র ডান পাশে আছেন এবং আমাদের পক্ষে অনুরোধ করছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কে তাহলে দোষী সাব্যস্ত করবে? খ্রীষ্ট যীশু, যিনি মৃত্যুবরণ করেছেন—তার চেয়েও বড়ো কথা, যাঁকে জীবনে উত্থাপিত করা হয়েছিল—তিনি ঈশ্বরের ডানদিকে উপস্থিত আছেন এবং আমাদের জন্য অনুরোধও করছেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
খ্রীষ্ট যীশু ত মরিলেন, বরং উত্থাপিতও হইলেন; আর তিনিই ঈশ্বরের দক্ষিণে আছেন, আবার আমাদের পক্ষে অনুরোধ করিতেছেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
খ্রীষ্ট যীশু যিনি মারা গেলেন ও মৃতদের মধ্য থেকে জীবিত হয়ে উঠলেন, তিনি ঈশ্বরের ডানদিকে বসে আছেন আর আমাদের জন্যে ঈশ্বরের কাছে মিনতি করছেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তবে কে তাদের দোষী করবে? তিনি তো খ্রীষ্ট যীশু যিনি মরলেন, বরং তিনি গুরুত্বপূর্ণ ভাবে মৃতদের মধ্য থেকে উঠলেন; আর তিনিই ঈশ্বরের দক্ষিণে বসে আছেন, এবং আমাদের জন্য অনুরোধ করছেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
খ্রীষ্ট যীশু ত মরিলেন বরং উত্থাপিতও হইলেন; আর তিনিই ঈশ্বরের দক্ষিণে আছেন, আবার আমাদের পক্ষে অনুরোধ করিতেছেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কে তাদের দোষী বলে স্থির করবে? যিনি মরেছিলেন এবং যাঁকে মৃত্যু থেকে জীবিত করাও হয়েছে সেই খ্রীষ্ট যীশু এখন ঈশ্বরের ডান পাশে আছেন এবং আমাদের জন্য অনুরোধ করছেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কে তাদের দোষী বলে স্থির করবে? যিনি মরেছিলেন এবং যাঁকে মৃত্যু থেকে জীবিত করাও হয়েছে সেই মসীহ্ ঈসা এখন আল্লাহ্র ডান পাশে আছেন এবং আমাদের জন্য অনুরোধ করছেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সুতরাং কে আমাদের দোষী করতে পারে? খ্রীষ্ট যীশু আমাদের জন্য মৃত্যুবরণ করেছন, শুধু তা-ই নয়, মৃত্যুলোক থেকে তিনি পুনরুত্থিত হয়েছেন এবং ঈশ্বরের দক্ষিণ পার্শ্বে আছেন, আর আমাদের পক্ষ সমর্থন করছেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
খ্রীষ্ট যীশু যিনি মারা গেলেন ও মৃতদের মধ্য থেকে জীবিত হয়ে উঠলেন, তিনি ঈশ্বরের ডানদিকে বসে আছেন আর আমাদের জন্য ঈশ্বরের কাছে মিনতি করছেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তবে কে তাদের দোষী করবে? তিনি কি খ্রীষ্ট যীশু যিনি মরলেন এবং তিনি গুরুত্বপূর্ণ ভাবে মৃতদের মধ্য থেকে উঠলেন; আর তিনিই ঈশ্বরের দক্ষিণে বসে আছেন এবং আমাদের জন্য অনুরোধ করছেন।