Romans 8:4 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যেন আমরা যারা গুনাহ্‌-স্বভাবের বশে নয়, কিন্তু পাক-রূহের বশে চলছি, শরীয়তের দাবী-দাওয়া আমাদের মধ্যে পূর্ণতা লাভ করে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যেন বিধানের ধার্মিক দাবি আমাদের মধ্যে সম্পূর্ণ সিদ্ধ হয়। কারণ আমরা পাপময় প্রকৃতি অনুযায়ী জীবনযাপন করি না কিন্তু আত্মার বশ্যতাধীন হয়ে করি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যেন আমরা যাহারা মাংসের বশে নয়, কিন্তু আত্মার বশে চলিতেছি, ব্যবস্থার ধর্ম্মবিধি সেই আমাদিগেতে সিদ্ধ হয়।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
য়েন দেহের বশে নয় কিন্তু আত্মার বশে চলার দরুন আমাদের মধ্যে বিধি-ব্যবস্থার দাবী দাওয়াগুলি পূর্ণ হয়৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তিনি এটা করেছেন যাতে আইনের বিধিগুলি আমাদের মধ্যে পূর্ণ হয়, আমরা যারা দেহের বশে নয় কিন্তু আত্মার বশে চলি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যেন আমরা যাহারা মাংসের বশে নয়, কিন্তু আত্মার বশে চলিতেছি, ব্যবস্থার ধর্মবিধি সেই আমাদের মধ্যে সিদ্ধ হয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি তা করলেন যেন পাপ-স্বভাবের অধীনে না চলে পবিত্র আত্মার অধীনে চলবার দরুন আমাদের মধ্যে আইন-কানুনের দাবি-দাওয়া পূর্ণ হয়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি তা করলেন যেন গুনাহ্‌-স্বভাবের অধীনে না চলে পাক-রূহের অধীনে চলবার দরুন আমাদের মধ্যে শরীয়তের দাবি-দাওয়া পূর্ণ হয়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আর ফলে আমাদের মধ্যে বিধানের নির্দেশ পূর্ণতা লাভ করেছে। কারণ আমাদের আচরণ আর মানবিক দুর্বলতা দ্বারা নিয়ন্ত্রিত নয়, কিন্তু ঈশ্বরের আত্মার দ্বারা পরিচালিত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যেন দেহের বশে নয় কিন্তু আত্মার বশে চলার দরুন আমাদের মধ্যে বিধি-ব্যবস্থার দাবী-দাওয়াগুলি পূর্ণ হয়৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি এটা করেছেন যাতে আইনের বিধিগুলি আমাদের মধ্যে পূর্ণ হয়, আমরা যারা দেহের বশে নয় কিন্তু আত্মার বশে চলি।