Romans 8:6 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কারণ গুনাহ্-স্বভাবের ইচ্ছামত যারা চলে তাদের ফল হল মৃত্যু, কিন্তু পাক-রূহের ইচ্ছামত যারা চলে তাদের ফল হল জীবন ও শান্তি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
রক্তমাংসের উপরে নিবদ্ধ মানসিকতার পরিণাম হল মৃত্যু, কিন্তু পবিত্র আত্মার দ্বারা নিয়ন্ত্রিত মানিসকতা হল জীবন ও শান্তি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কারণ মাংসের ভাব মৃত্যু, কিন্তু আত্মার ভাব জীবন ও শান্তি।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আমাদের চিন্তা যদি দেহ দ্বারা নিয়ন্ত্রিত হয় তবে তার ফল হয় মৃত্যু৷ কিন্তু যদি পবিত্র আত্মা দ্বারা পরিচালিত হয় তবে তার ফল হয় জীবন ও শান্তি৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কারণ দেহের মনোবৃত্তি হলো মৃত্যু কিন্তু আত্মার মনোবৃত্তি জীবন ও শান্তি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কারণ মাংসের ভাব মৃত্যু, কিন্তু আত্মার ভাব জীবন ও শান্তি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পাপ-স্বভাব যা চায় তাতে আগ্রহী হবার ফল হল মৃত্যু, আর পবিত্র আত্মা যা চান তাতে আগ্রহী হবার ফল হল জীবন ও শান্তি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
গুনাহ্-স্বভাব যা চায় তাতে আগ্রহী হবার ফল হল মৃত্যু, আর পাক-রূহ্ যা চান তাতে আগ্রহী হবার ফল হল জীবন ও শান্তি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কারণ অভিলাষে মনোসংযোগ করার পরিণাম মৃত্যু, কিন্তু আত্মিক বিষয়ে মনোযোগ করার ফলশ্রুতি জীবন ও শান্তি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমাদের চিন্তা যদি দেহ দ্বারা নিয়ন্ত্রিত হয় তবে তার ফল হয় মৃত্যু৷ কিন্তু যদি পবিত্র আত্মা দ্বারা পরিচালিত হয় তবে তার ফল হয় জীবন ও শান্তি৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ দেহের মনোবৃত্তি হলো মৃত্যু কিন্তু আত্মার মনোবৃত্তি জীবন ও শান্তি।