Romans 8:7 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা গুনাহ্‌-স্বভাবের ইচ্ছামত চলা হল আল্লাহ্‌র প্রতি শত্রুতা, কারণ তা আল্লাহ্‌র শরীয়তের বশীভূত হয় না, বাস্তবিক হতে পারেও না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
রক্তমাংসের মানসিকতা হল ঈশ্বরের বিরুদ্ধে শত্রুতা। তা ঈশ্বরের বিধানের প্রতি বশীভূত থাকে না, আর তেমন করতেও পারে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা মাংসের ভাব ঈশ্বরের প্রতি শত্রুতা, কারণ তাহা ঈশ্বরের ব্যবস্থার বশীভূত হয় না, বাস্তবিক হইতে পারেও না।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তাই য়ে মন মানুষের পাপ স্বভাব দ্বারা পরিচালিত সে ঈশ্বর বিরোধী কারণ সে নিজেকে ঈশ্বরের বিধি-ব্যবস্থার অধীনে রাখে না৷ বাস্তবে সেই ব্যক্তি ঈশ্বরের বিধি-ব্যবস্থা পালনে অসমর্থ৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কারণ দেহের মনোবৃত্তি হলো ঈশ্বরের বিরুদ্ধতা, আর তা ঈশ্বরের আইন মেনে চলতে পারে না, বাস্তবে হতে পারেও না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা মাংসের ভাব ঈশ্বরের প্রতি শত্রুতা, কারণ তাহা ঈশ্বরের ব্যবস্থার বশীভূত হয় না, বাস্তবিক হইতে পারেও না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যে মন পাপ-স্বভাব যা চায় তাতে আগ্রহী, সেই মন ঈশ্বরের বিরুদ্ধে, কারণ তা ঈশ্বরের আইন-কানুন মানতে চায় না, মানতে পারেও না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যে মন গুনাহ্‌-স্বভাব যা চায় তাতে আগ্রহী, সেই মন আল্লাহ্‌র বিরুদ্ধে, কারণ তা আল্লাহ্‌র শরীয়ত মানতে চায় না, মানতে পারেও না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কারণ জৈব প্রবৃত্তিতে আসক্ত মানুষ হল ঈশ্বরের শত্রু। ঈশ্বরের বিধানের অধান সে হয় না, হতে পারে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই যে মন মানুষের পাপ স্বভাব দ্বারা পরিচালিত সে ঈশ্বর বিরোধী, কারণ সে নিজেকে ঈশ্বরের বিধি-ব্যবস্থার অধীনে রাখে না৷ বাস্তবে সেই ব্যক্তি ঈশ্বরের বিধি-ব্যবস্থা পালনে অসমর্থ৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ দেহের মনোবৃত্তি হলো ঈশ্বরের বিরুদ্ধতা, আর তা ঈশ্বরের আইন মেনে চলতে পারে না, বাস্তবে হতে পারেও না।