Romans 9:1 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি মসীহের সঙ্গে যুক্ত হয়ে সত্যি বলছি, মিথ্যা বলছি না, আমার বিবেকও পাক-রূহের দ্বারা নিশ্চিত করছে যে,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
খ্রীষ্টে আমি সত্যি কথাই বলছি—মিথ্যা বলছি না, পবিত্র আত্মায় আমার বিবেক তা সমর্থন করছে যে—
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি খ্রীষ্টে সত্য কহিতেছি, মিথ্যা কহিতেছি না, আমার সংবেদও পবিত্র আত্মাতে আমার পক্ষে সাক্ষ্য দিতেছে যে,
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আমি খ্রীষ্টেতে আছি এবং সত্যি বলছি৷ পবিত্র আত্মা দ্বারা পরিচালিত আমার বিবেকও বলছে য়ে আমি মিথ্যা বলছি না৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আমি খ্রীষ্টে সত্যি কথা বলছি, আমি মিথ্যা কথা বলছি না, পবিত্র আত্মাতে আমার বিবেক এই সাক্ষ্য দিচ্ছে যে,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি খ্রীষ্টেতে সত্য কহিতেছি, মিথ্যা কহিতেছি না, আমার বিবেকও পবিত্র আত্মাতে আমার পক্ষে সাক্ষ্য দিতেছে যে,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
খ্রীষ্টের সংগে যুক্ত হয়ে আমি বলছি যে, অন্তরে আমি গভীর দুঃখ ও অশেষ কষ্ট পাচ্ছি, আর এই কথা সত্যি, মিথ্যা নয়। আমার বিবেকও পবিত্র আত্মার সংগে যুক্ত থেকে সেই একই সাক্ষ্য দিচ্ছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মসীহের সংগে যুক্ত হয়ে আমি বলছি যে, দিলে আমি গভীর দুঃখ ও অশেষ কষ্ট পাচ্ছি, আর এই কথা সত্যি, মিথ্যা নয়। আমার বিবেকও পাক-রূহের সংগে যুক্ত থেকে সেই একই সাক্ষ্য দিচ্ছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
খ্রীষ্টাশ্রিত আমি পৌল সত্য বলছি, পবিত্র আত্মার প্রেরণায় আমার বিবেকের উপলব্ধিও এই যে, আমি মিথ্যা বলছি না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি খ্রীষ্টেতে আছি এবং সত্যি বলছি৷ পবিত্র আত্মা দ্বারা পরিচালিত আমার বিবেকও বলছে যে আমি মিথ্যা বলছি না৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি খ্রীষ্টে সত্যি কথা বলছি, আমি মিথ্যা কথা বলছি না, পবিত্র আত্মাতে আমার বিবেক এই সাক্ষ্য দিচ্ছে যে,