Romans 9:10 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেবল তা নয়, কিন্তু আবার রেবেকা এক ব্যক্তি হতে— আমাদের পূর্বপুরুষ ইস্‌হাক হতে গর্ভবতী হলে পর,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
শুধু তাই নয়, রেবেকার সন্তানদেরও একমাত্র ও একই পিতা ছিলেন, তিনি আমাদের পিতৃপুরুষ ইস্‌হাক।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেবল তাহা নয়, কিন্তু আবার রিবিকা এক ব্যক্তি হইতে, আমাদের পিতৃপুরুষ ইস্‌হাক হইতে, গর্ভবতী হইলে পর,
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
শুধু তাই নয়, রিবিকাও একজন মানুষের কাছ থেকেই সন্তান পেয়েছিলেন, তিনি আমাদের পূর্বপুরুষ ইসহাক৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কিন্তু কেবল এই নয়, কিন্তু পরে রিবিকাও একজন লোক আমাদের পিতা ইসহাক দ্বারা গর্ভবতী হয়েছিলেন
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেবল তাহা নয়, কিন্তু আবার রিবিকা এক ব্যক্তি হইতে, আমাদের পিতৃপুরুষ ইস্‌হাক হইতে, গর্ভবতী হইলে পর,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কেবল তা-ই নয়, রিবিকার যমজ ছেলেরা একই পুরুষের সন্তান ছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কেবল তা-ই নয়, রেবেকার যমজ ছেলেরা একই পুরুষের সন্তান ছিল। সেই পুরুষটি ছিলেন আমাদের পূর্বপুরুষ ইসহাক। সেই ছেলে দু’টির জন্মের আগে যখন তারা ভাল বা খারাপ কিছুই করে নি আল্লাহ্‌ তখনই রেবেকাকে বলেছিলেন, “বড়টি ছোটটির গোলাম হবে।” এতে আল্লাহ্‌ দেখিয়েছিলেন যে, নিজের উদ্দেশ্য পূর্ণ করবার জন্য তিনিই বেছে নেন; কোন কাজের ফলে তিনি তা করেন না বরং তাঁর ইচ্ছামতই তিনি মানুষকে ডাকেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শুধু তাই নয়, রেবেকার দুটি সন্তানের ছিল একই পিতা। তিনি হলে আমাদের পিতৃপুরুষ ইস্‌হাক। কিন্তু তা সত্ত্বেও ঈশ্বরের মনোনয়ন কারো কর্মের উপর নয়, কিন্তু মনোনয়নকারী স্বয়ং ঈশ্বরের সঙ্কল্পের উপর নির্ভরশীল। একথা প্রতিষ্ঠা করার জন্যই তিনি রেবেকাকে বলেছিলে, “তোমার জ্যেষ্ঠপুত্র কনিষ্ঠের দাসত্ব করবে”। তারা ভূমিষ্ঠ হবার আগে, সৎ বা অসৎ কোন কাজ করার আগে একথা তিনি বলেছিলেন। শাস্ত্রের এই বাক্যের সঙ্গেও এর সঙ্গতি রয়েছে, “যাকোবকে আমি ভালবেসেছি, এষৌকে আমি করেছি ঘৃণ্য”।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শুধু তাই নয়, রিবিকাও একজন মানুষের কাছ থেকেই সন্তান পেয়েছিলেন, তিনি আমাদের পূর্বপুরুষ ইসহাক৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু কেবল এই নয়, কিন্তু পরে রিবিকাও একজন লোক আমাদের পিতা ইসহাক দ্বারা গর্ভবতী হয়েছিলেন