Romans 9:15 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কারণ তিনি মূসাকে বলেন, “আমি যাকে করুণা করি, তাকে করুণা করবো; ও যার প্রতি মমতা করি, তার প্রতি মমতা করবো।”
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ তিনি মোশিকে বলেছেন, “যার প্রতি আমি দয়া দেখাতে চাই, তার প্রতি আমি দয়া দেখাব, এবং যার প্রতি আমি করুণা করতে চাই, তার প্রতি আমি করুণা করব।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কারণ তিনি মোশিকে বলেন, “আমি যাহাকে দয়া করি, তাহাকে দয়া করিব; ও যাহার প্রতি করুণা করি, তাহার প্রতি করুণা করিব।”
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
ঈশ্বর, মোশিকে বলেছিলেন, ‘আমি যাকে দয়া করতে চাই, তাকেই দয়া করব৷ যাকে করুণা করতে চাই, তাকেই করুণা করব৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কারণ তিনি মোশিকে বললেন, “আমি যাকে দয়া করি, তাকে দয়া করব, এবং যার উপর করুণা করি, তার উপর করুণা করব।”
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কারণ তিনি মোশিকে বলেন, “আমি যাহাকে দয়া করি, তাহাকে দয়া করিব; ও যাহার প্রতি করুণা করি, তাহার প্রতি করুণা করিব।”
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“আমার যাকে ইচ্ছা তাকে দয়া করব, যাকে ইচ্ছা তাকে করুণা করব।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি মূসাকে বলেছিলেন, “আমার যাকে ইচ্ছা তাকে দয়া করব, যাকে ইচ্ছা তাকে মমতা করব।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কখনও না। তিনি মোশিকে বলেন, “আমি যাকে দয়া করতে চাই, তাকে দয়াই করব এবং যাকে অনুকম্পা করতে ইচ্ছা করি তাকে অনুকম্পা করব।”
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বর, মোশিকে বলেছিলেন, “আমি যাকে দয়া করতে চাই, তাকেই দয়া করব৷ যাকে করুণা করতে চাই, তাকেই করুণা করব৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ তিনি মোশিকে বললেন, “আমি যাকে দয়া করি, তাকে দয়া করব এবং যার উপর করুণা করি, তার উপর করুণা করব।”