Romans 9:25 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যেমন তিনি হোসিয়ার কিতাবে বলেন, “যারা আমার লোক নয়, তাদেরকে আমি নিজের লোক বলে ডাকব এবং যে প্রিয়তমা ছিল না তাকে প্রিয়তমা বলে ডাকব।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হোশেয়ের গ্রন্থে যেমন তিনি বলেছেন: “যারা আমার প্রজা নয়, তাদের আমি ‘আমার প্রজা’ বলব; আর যে আমার প্রেমের পাত্রী নয়, তাকে আমি ‘আমার প্রিয়তমা’ বলে ডাকব।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যেমন তিনি হোশেয়-গ্রন্থেও বলেন, “যাহারা আমার প্রজা নয়, তাহাদিগকে আমি নিজ প্রজা বলিব, এবং যে প্রিয়তমা ছিল না, তাহাকে প্রিয়তমা বলিব।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এবিষয়ে হোশেয়ের পুস্তকে লেখা আছে: ‘যাঁরা আমার লোক নয়, তাদের আমি নিজের লোক বলব, য়ে প্রিয়তমা ছিল না তাকে আমার প্রিয়তমা বলব৷’ হোশেয় 2:23
Bengali 2017 (বাঙালি বাইবেল)
যেমন তিনি হোশেয়তে বলেন: “যারা আমার লোক নয়, তাদেরকেও আমি নিজের লোক বলব, এবং যে প্রিয়তমা ছিল না, তাকে প্রিয়তমা বলব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যেমন তিনি হোশেয় গ্রন্থেও বলেন, “যাহারা আমার প্রজা নয়, তাহাদিগকে আমি নিজ প্রজা বলিব, এবং যে প্রিয়তমা ছিল না, তাহাকে প্রিয়তমা বলিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
নবী হোশেয়ের বইয়ে ঈশ্বর বলেছেন, “যারা আমার নয় তাদের আমি আমার লোক বলে ডাকব, আর যাকে আমি ভালবাসি নি তাকে আমি আমার প্রিয়া বলে ডাকব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
নবী হোসিয়ার কিতাবে আল্লাহ্ বলেছেন, “যারা আমার নয় তাদের আমি আমার বান্দা বলে ডাকব, আর যাকে আমি মহব্বত করি নি তাকে আমি আমার প্রিয়া বলে ডাকব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হোশেয়ের গ্রন্থেও তিনি যেমন বলেছেন, “যারা আমার প্রজা ছিলল না,তাদের আমি ‘আমার প্রজা’ বলে আখ্যা দেব।যারা আমার প্রিয় ছিল নাতারা হবে আমার প্রিয়।”
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এবিষয়ে হোশেয়ের পুস্তকে লেখা আছে: “যারা আমার লোক নয়, তাদের আমি নিজের লোক বলব, যে প্রিয়তমা ছিল না তাকে আমার প্রিয়তমা বলব৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যেমন তিনি হোশেয় গ্রন্থে বলেন: “যারা আমার লোক নয়, তাদেরকেও আমি নিজের লোক বলব এবং যে প্রিয়তমা ছিল না, তাকে প্রিয়তমা বলব।