Romans 9:28 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যেহেতু প্রভু দুনিয়ার উপর তাঁর বিচার দ্রুত সাধন করবেন এবং তা সমপূর্ণভাবেই করবেন।”
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ প্রভু দ্রুতগতিতে ও চরমভাবে পৃথিবীতে তাঁর শাস্তি কার্যকর করবেন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যেহেতুক প্রভু পৃথিবীতে আপন বাক্য, সাধন করিবেন, তাহা সম্পূর্ণ ও সংক্ষিপ্ত করিবেন।”
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
বিচারের ব্যাপারে প্রভু এই পৃথিবীতে যা করবেন বলেছেন, তিনি তা পূর্ণ করবেন, শিগ্গিরই তা শেষ করবেন৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
প্রভু এই জগতে নিজ বাক্য পালন করবেন, খুব তাড়াতাড়ি এবং সম্পূর্ণভাবে।”
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যেহেতু প্রভু পৃথিবীতে আপন বাক্য সাধন করিবেন, তাহা সম্পূর্ণ ও সংক্ষিপ্ত করিবেন।”
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
প্রভু শীঘ্রই পৃথিবীকে তার পাওনা শাস্তি পুরোপুরিভাবেই দেবেন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ শীঘ্রই দুনিয়াকে তার পাওনা শাস্তি পুরোপুরিভাবেই দেবেন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কারণ প্রভু এই পৃথিবীর উপরে তাঁর দণ্ড কার্যকরী করবেন অবিলম্বে ও অতি দ্রুতভাবে।”
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বিচারের ব্যাপারে প্রভু এই পৃথিবীতে যা করবেন বলেছেন, তিনি তা পূর্ণ করবেন, শিগ্গিরই তা শেষ করবেন৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
প্রভু এই ভূমিতে নিজ বাক্য পালন করবেন, খুব তাড়াতাড়ি এবং সম্পূর্ণভাবে।”