Romans 9:29 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর যেমন ইশাইয়া আগে বলেছিলেন, “বাহিনীগণের প্রভু যদি আমাদের জন্য কিছু বংশধর অবশিষ্ট না রাখতেন, তবে আমরা সাদুম ও আমুরার মত হতাম।”
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যিশাইয় যেমন পূর্বেই একথা বলেছিলেন: “সর্বশক্তিমান প্রভু যদি আমাদের জন্য কয়েকজন বংশধর অবশিষ্ট না রাখতেন, আমাদের অবস্থা হত সদোমের মতো, আমরা হতাম ঘমোরার মতো।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যেমন যিশাইয় পূর্ব্বে বলিয়াছিলেন, “বাহিনীগণের প্রভু যদি আমাদের জন্য একটী বীজ অবশিষ্ট না রাখিতেন, তবে আমরা সদোমের তুল্য হইতাম, ও ঘমোরার তুল্য হইতাম।”
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এই রকম কথা যিশাইয় আগেই বলেছিলেন: ‘সর্বশক্তিমান প্রভু যদি আমাদের জন্য কিছু বংশধর রেখে না দিতেন তবে এতদিনে আমরা সদোমের তুল্য হতাম, আমরা এতদিনে ঘমোরার তুল্য হতাম৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
এবং যিশাইয় এটা আগেই বলেছিলেন, “বাহিনীগণের প্রভু যদি আমাদের জন্য একটিও বংশধর না রাখতেন, তবে আমরা সদোমের মত হতাম এবং ঘমোরার মত হতাম। ইস্রায়েলের পতনের ফল কি?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যেমন যিশাইয় পূর্বে বলিয়াছিলেন, “বাহিনীগণের প্রভু যদি আমাদের জন্য একটি বীজ অবশিষ্ট না রাখিতেন, তবে আমরা সদোমের তুল্য হইতাম, ও ঘমোরার তুল্য হইতাম।”
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যিশাইয় আরও বলেছিলেন, “সর্বক্ষমতার অধিকারী প্রভু যদি কিছু বংশধর আমাদের জন্য রেখে না যেতেন তবে আমাদের অবস্থা সদোম ও ঘমোরা শহরের মত হত।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
নবী ইশাইয়া আরও বলেছিলেন, “আল্লাহ্ রাব্বুল আলামীন যদি কিছু বংশধর আমাদের জন্য রেখে না যেতেন তবে আমাদের অবস্থা সাদুম ও আমুরা শহরের মত হত।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যিশাইয় এই ভবিষ্যদ্বাণীও করেছিলেনঃ “সর্বাধিপতি প্রভু আমাদের জাতির একটি ক্ষুদ্র অংশ যদি অবশিষ্ট না রাখতেন তাহলে আমরা হতাম সদোমের মত, ঘমোরার মত হত আমাদের দশা”।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই রকম কথা যিশাইয় আগেই বলেছিলেন: “সর্বশক্তিমান প্রভু যদি আমাদের জন্য কিছু বংশধর রেখে না দিতেন তবে এতদিনে আমরা সদোমের তুল্য হতাম, আমরা এতদিনে ঘমোরার তুল্য হতাম৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এবং যিশাইয় এটা আগেই বলেছিলেন, বাহিনীগণের প্রভু যদি আমাদের জন্য একটিও বংশধর না রাখতেন, তবে আমরা সদোমের মত হতাম এবং ঘমোরার মত হতাম। ইস্রায়েলের পতনের ফল কি?