Romans 9:3 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা আমার ভাইদের জন্য, যারা দৈহিক দিক দিয়ে আমার স্বজাতীয়, তাদের জন্য আমিই যেন মসীহের কাছ থেকে পৃথক হয়ে বদদোয়ার পাত্র হই, এমন কামনা করতে পারতাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এমনকি, যারা আমার স্বজাতি, আমার সেই ভাইবোনেদের জন্য আমি নিজে খ্রীষ্ট থেকে বিছিন্ন হয়ে অভিশপ্ত হতেও রাজি হতাম!
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা আমার ভ্রাতৃগণের জন্য, যাহারা মাংসের সম্বন্ধে আমার স্বজাতীয় তাহাদের জন্য, আমিই যেন খ্রীষ্ট হইতে পৃথক্ থাকিয়া শাপাস্পদ হই, এমন কামনা করিতে পারিতাম।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তারা আমার ভাই ও বোন, আমার স্বজাতি৷ তাদের যদি সাহায্য করতে পারতাম! এমন কি আমার এমন ইচ্ছাও জাগে য়ে তাদের বদলে আমি য়েন অভিশপ্ত এবং খ্রীষ্ট থেকে বিচ্ছিন্ন হই৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আমার ভাইদের জন্য, যারা আমার জাতীর লোক তাদের জন্য, যদি সম্ভব হত আমি নিজেই খ্রীষ্টের কাছ থেকে দূর হয়ে যাবার অভিশাপ গ্রহণ করতাম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা আমার ভ্রাতৃগণের জন্য, যাহারা মাংসের সম্বন্ধে আমার স্বজাতীয় তাহাদের জন্য, আমিই যেন খ্রীষ্ট হইতে পৃথক থাকিয়া অভিশপ্ত হই, এমন কামনা করিতে পারিতাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমার ভাইদের বদলে, অর্থাৎ যারা আমার জাতির লোক তাদের বদলে যদি সম্ভব হত তবে আমি নিজেই খ্রীষ্টের কাছ থেকে দূর হয়ে যাবার অভিশাপ গ্রহণ করতাম।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমার ভাইদের বদলে, অর্থাৎ যারা আমার জাতির লোক তাদের বদলে যদি সম্ভব হত তবে আমি নিজেই মসীহের কাছ থেকে দূর হয়ে যাবার বদদোয়া গ্রহণ করতাম।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এমন কি জন্মসূত্রে যারা আমার আপনজন, আমার সেই ভাইদের জন্য আমি নিজে খ্রীষ্ট থেকে বিচ্ছিন্ন হয়ে অভিশপ্ত হতেও রাজী হতাম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারা আমার ভাই ও বোন, আমার স্বজাতি৷ তাদের যদি সাহায্য করতে পারতাম! এমন কি আমার এমন ইচ্ছাও জাগে যে তাদের বদলে আমি যেন অভিশপ্ত এবং খ্রীষ্ট থেকে বিচ্ছিন্ন হই৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমার ভাইদের জন্য, যারা আমার জাতীর লোক তাদের জন্য, যদি সম্ভব হত আমি নিজেই দেহ অনুযায়ী খ্রীষ্টের কাছ থেকে দূর হয়ে যাবার অভিশাপ গ্রহণ করতাম।