Romans 9:30 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তবে আমরা কি বলবো? অ-ইহুদীরা, যারা ধার্মিকতার জন্য কঠোরভাবে চেষ্ট করতো না, তারা ধার্মিকতা লাভ করেছে, ঈমানের মধ্য দিয়ে ধার্মিকতা লাভ করেছে;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাহলে আমরা কী বলব? অইহুদিরা, যারা ধার্মিকতা লাভের জন্য চেষ্টা করেনি কিন্তু তা পেয়েছে, তা এমন ধার্মিকতা, যা বিশ্বাসের দ্বারা পাওয়া যায়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তবে আমরা কি বলিব? পরজাতীয়েরা, যাহারা ধার্ম্মিকতার অনুধাবন করিত না, তাহারা ধার্ম্মিকতা পাইয়াছে, বিশ্বাসমূলক ধার্ম্মিকতা পাইয়াছে;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তাহলে এসবের অর্থ কি? অর্থ এই, যাঁরা অইহুদী তারা ঈশ্বরের সাক্ষাতে ধার্মিক প্রতিপন্ন হবার কোন চেষ্টা করে নি; তাদেরই ঈশ্বর ধার্মিক প্রতিপন্ন করলেন৷ তাদের বিশ্বাসের জন্য তারা ধার্মিক প্রতিপন্ন হল৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তারপর আমরা কি বলব? পরজাতীয়েরা, যারা ধার্মিকতার অনুশীলন করত না, তারা ধার্মিকতা পেয়েছে, বিশ্বাস সমন্ধ ধার্মিকতা পেয়েছে;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তবে আমরা কি বলিব? পরজাতীয়েরা, যাহারা ধার্মিকতার অনুধাবন করিত না, তাহারা ধার্মিকতা পাইয়াছে,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাহলে আমরা এই কথাই বলব যে, অযিহূদীরা যদিও ঈশ্বরের গ্রহণযোগ্য হবার চেষ্টাও করে নি তবুও তাদের বিশ্বাসের মধ্য দিয়েই তারা ঈশ্বরের গ্রহণযোগ্য হয়েছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাহলে আমরা এই কথাই বলব যে, অ-ইহুদীরা যদিও আল্লাহ্র গ্রহণযোগ্য হবার চেষ্টাও করে নি তবুও তাদের ঈমানের মধ্য দিয়েই তারা আল্লাহ্র গ্রহণযোগ্য হয়েছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অন্যান্য জাতি, যারা ধার্মিকতা অর্জনের কোন চেষ্টাই করত না তারা ধার্মিকতা লাভ করেছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাহলে এসবের অর্থ কি? অর্থ এই, যারা অইহুদী তারা ঈশ্বরের সাক্ষাতে ধার্মিক প্রতিপন্ন হবার কোন চেষ্টা করে নি; তাদেরই ঈশ্বর ধার্মিক প্রতিপন্ন করলেন৷ তাদের বিশ্বাসের জন্য তারা ধার্মিক প্রতিপন্ন হল৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারপর আমরা কি বলব? অযিহূদীয়রা, যারা ধার্মিকতার অনুশীলন করত না, তারা ধার্ম্মিকতা পেয়েছে, বিশ্বাস সমন্ধ ধার্ম্মিকতা পেয়েছে;