Romans 9:32 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কারণ কি? কারণ হল তারা ঈমানের মধ্য দিয়ে সেই ধার্মিকতার জন্য কঠোরভাবে চেষ্টা করে নি, কিন্তু কর্ম দ্বারা কঠোরভাবে চেষ্টা করতো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কেন পারেনি? কারণ তারা বিশ্বাসের দ্বারা তার অনুসরণ না করে বিভিন্ন কাজের দ্বারা তা করেছে। তারা সেই “প্রতিবন্ধকতার পাথরে” হোঁচট খেয়েছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কারণ কি? বিশ্বাস দ্বারা নয়, কিন্তু যেন কর্ম্ম দ্বারা তাহারা অনুধাবন করিত।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
কারণ তারা তাদের কৃতকার্য়ের দ্বারা ধার্মিক প্রতিপন্ন হবার চেষ্টা করেছে৷ ধার্মিক প্রতিপন্ন হবার জন্য তারা ঈশ্বরের ওপর বিশ্বাস করে নি, তারা ব্যাঘাতজনক পাথরে ধাক্কা পেয়ে হোঁচট খেয়েছে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কারণ কি? কারণ বিশ্বাস দিয়ে নয়, কিন্তু কাজ দিয়ে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কারণ কি? বিশ্বাস দ্বারা নয়, কিন্তু যেন কর্ম দ্বারা তাহারা অনুধাবন করিত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কেন পারে নি? কারণ তারা বিশ্বাসের উপর নির্ভর না করে কাজের উপর নির্ভর করেছিল। যে পাথরে লোকে উছোট খায় তাতেই তারা উছোট খেয়েছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কেন পারে নি? কারণ তারা ঈমানের উপর ভরসা না করে কাজের উপর ভরসা করেছিল। যে পাথরে লোকে উচোট খায় তাতেই তারা উচোট খেয়েছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কেন এমন হল? তাদের এই প্রচেষ্টা বিশ্বাসভিত্তিক ছিল না, তারা নির্ভর করেছিল বিধানসম্মত কর্মের উপর। তারা ‘প্রতিবন্ধক প্রস্তরে’ উছোট খেল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কারণ তারা তাদের কৃতকার্যের দ্বারা ধার্মিক প্রতিপন্ন হবার চেষ্টা করেছে৷ ধার্মিক প্রতিপন্ন হবার জন্য তারা ঈশ্বরের ওপর বিশ্বাস করে নি, তারা ব্যাঘাতজনক পাথরে ধাক্কা পেয়ে হোঁচট খেয়েছে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ কি? কারণ বিশ্বাস দিয়ে নয়, কিন্তু কাজ দিয়ে।