Romans 9:5 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পূর্বপুরুষেরা তাদের এবং দৈহিক দিক দিয়ে তাদেরই মধ্য থেকে মসীহ্‌, যিনি সকল কিছুর উপরে, তিনি এসেছেন। আল্লাহ্‌ যুগে যুগে ধন্য, আমিন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পিতৃপুরুষেরাও তাদের এবং খ্রীষ্টের মানবীয় বংশপরিচয় তাদের মধ্যেই খুঁজে পাওয়া যায়, যিনি সর্বোপরি বিরাজমান ঈশ্বর, চির প্রশংসনীয়! আমেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পিতৃপুরুষেরা তাহাদের, এবং মাংসের সম্বন্ধে তাহাদেরই মধ্য হইতে খ্রীষ্ট উৎপন্ন হইয়াছেন, যিনি সর্ব্বোপরিস্থ ঈশ্বর, যুগে যুগে ধন্য, আমেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
ঐ লোকেরাই আমাদের মহান পিতৃপুরুষদের বংশধর এবং খ্রীষ্ট এই জাতির মধ্য দিয়েই পার্থিব জগতে এসেছিলেন৷ ঈশ্বর, যিনি সবার ওপর কর্ত্তৃত্ব করেন, যুগে যুগে তিনি প্রশংসিত হোন্! আমেন!
Bengali 2017 (বাঙালি বাইবেল)
পূর্বপুরুষরা যাঁদের কাছ থেকে খ্রীষ্ট এসেছেন মাংসের সম্মানে যিনি সব কিছুর উপরে, ঈশ্বর, যুগে যুগে ধন্য, আমেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পিতৃপুরুষেরা তাহাদের, এবং মাংস অনুসারে তাহাদেরই মধ্য হইতে খ্রীষ্ট উৎপন্ন হইয়াছেন, যিনি সর্বোপরিস্থ ঈশ্বর, যুগে যুগে ধন্য, আমেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ঈশ্বরের মহান ভক্তেরা ছিলেন তাদেরই পূর্বপুরুষ এবং মানুষ হিসাবে মশীহ তাদেরই বংশে জন্মগ্রহণ করেছিলেন। তিনিই ঈশ্বর, যিনি সব কিছুরই উপরে; সমস্ত গৌরব চিরকাল তাঁরই। আমেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আল্লাহ্‌র মহান ভক্তেরা ছিলেন তাদেরই পূর্বপুরুষ এবং মানুষ হিসাবে মসীহ্‌ তাদেরই বংশে জন্মগ্রহণ করেছিলেন। তিনিই আল্লাহ্‌, যিনি সব কিছুরই উপরে; সমস্ত প্রশংসা চিরকাল তাঁরই। আমিন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারাই আদি পিতৃপুরুষদের বংশধর, মানবরূপে খ্রীষ্ট তাদেরই বংশোদ্ভূত। তিনি পরাৎপর ঈশ্বর, যুগে যুগে তিনি ধন্য আমেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঐ লোকেরাই আমাদের মহান পিতৃপুরুষদের বংশধর এবং খ্রীষ্ট এই জাতির মধ্য দিয়েই পার্থিব জগতে এসেছিলেন৷ ঈশ্বর, যিনি সবার ওপর কর্ত্তৃত্ব করেন, যুগে যুগে তিনি প্রশংসিত হোন্! আমেন!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পূর্বপুরুষরা যাঁদের কাছ থেকে খ্রীষ্ট এসেছেন দেহের সম্মানে যিনি সব কিছুর উপরে, ঈশ্বর, যুগে যুগে ধন্য, আমেন।