Romans 9:7 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর ইব্রাহিমের বংশজাত বলে তারা যে সকলেই তাঁর সত্যিকারের সন্তান তাও নয়, কিন্তু “ইস্হাকেই তোমার বংশ আখ্যাত হবে।”
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আবার অব্রাহামের বংশধর বলে তারা সকলেই যে তাঁর সন্তান, তাও নয়। কিন্তু বলা হয়েছিল, “ইস্হাকের মাধ্যমেই তোমার বংশ পরিচিত হবে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর অব্রাহামের বংশ বলিয়া তাহারা যে সকলেই সন্তান, তাহাও নয়, কিন্তু “ইস্হাকেই তোমার বংশ আখ্যাত হইবে।”
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এমনও নয় য়ে অব্রাহামের বংশের বলেই তারা সত্যিকারের সন্তান; কিন্তু ঈশ্বর বলেছিলেন, ‘কেবল ইসহাক্ই তোমার বৈধ পুত্র হবে৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
এটা ঠিক নয় সবাই অব্রাহামের বংশধর সত্যি তাঁর সন্তান কিন্তু, “ইসহাকের বংশকেই তোমার বংশ বলা হবে।”
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর অব্রাহামের বংশ বলিয়া তাহারা যে সকলেই সন্তান, তাহাও নয়, কিন্তু “ইস্হাকেই তোমার বংশ আখ্যাত হইবে।”
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
অব্রাহামের বংশের বলেই যে তারা তাঁর সত্যিকারের সন্তান তা নয়, বরং পবিত্র শাস্ত্রের কথামত, “ইস্হাকের বংশকেই তোমার বংশ বলে ধরা হবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইব্রাহিমের বংশের বলেই যে তারা তাঁর সত্যিকারের সন্তান তা নয়, বরং পাক-কিতাবের কথামত, “ইসহাকের বংশকেই তোমার বংশ বলে ধরা হবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু ‘ইস্হাকের মাধ্যমে পরিচিত হবে তোমার বংশ'
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এমনও নয় যে অব্রাহামের বংশের বলেই তারা সত্যিকারের সন্তান; কিন্তু ঈশ্বর বলেছিলেন, “কেবল ইসহাক্ই তোমার বৈধ পুত্র হবে৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এটা ঠিক নয় সবাই অব্রাহামের বংশধর সত্যি তাঁর সন্তান কিন্তু, “ইসহাকের বংশকেই তোমার বংশ বলা হবে।”