Ruth 1:1 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর কাজীগণের কর্তৃত্বকালে দেশে একবার দুর্ভিক্ষ হয়। আর বেথেলহেম-এহুদার এক জন পুরুষ, তার স্ত্রী ও দুই পুত্র মোয়াব দেশে বাস করতে যায়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বিচারকরা যখন দেশ শাসন করছিলেন সেই সময় দেশে দুর্ভিক্ষ হয়। যিহূদিয়ার বেথলেহেম থেকে একটি লোক তার স্ত্রী ও দুই ছেলে নিয়ে কিছুদিনের জন্য মোয়াব দেশে থাকবে বলে সেখানে যায়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর বিচারকর্ত্তৃগণের কর্ত্তৃত্বকালে দেশে এক বার দুর্ভিক্ষ হয়। আর বৈৎলেহম-যিহূদার একটী পুরুষ, তাহার স্ত্রী ও দুই পুত্র মোয়াব দেশে প্রবাস করিতে যায়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর বিচারকর্তৃগণের কর্তৃত্বকালে দেশে একবার দুর্ভিক্ষ হয়। আর বৈৎলেহম-যিহূদার একজন ব্যক্তি, তাহার স্ত্রী ও দুই পুত্র মোয়াব দেশে প্রবাস করিতে যায়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শাসনকর্তাদের শাসনকালে ইস্রায়েলীয়দের দেশে একবার দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। তখন যিহূদা দেশের বৈৎলেহম গ্রামের একজন লোক তার স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে কিছুকালের জন্য মোয়াব দেশে বাস করতে গিয়েছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
শাসনকর্তাদের শাসনকালে বনি-ইসরাইলদের দেশে একবার দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। তখন এহুদা দেশের বেথেলহেম গ্রামের একজন লোক তার স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে কিছুকালের জন্য মোয়াব দেশে বাস করতে গিয়েছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইসরায়েল দেশে রাজতন্ত্র প্রতিষ্ঠার আগে
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বহুকাল আগে বিচারকদের রাজত্ব কালে একবার বেশ খারাপ সময় এসেছিল| সেই সময় দেশে খাদ্যাভাব দেখা দিয়েছিল| ইলীমেলক নামে একজন লোক যিহূদার বৈৎলেহম থেকে চলে গিয়েছিল| সে স্ত্রী ও দুই পুত্রকে নিয়ে পাহাড়ি দেশ মোয়াবে চলে গিয়েছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর বিচারকর্ ত্তৃগনের শাসনের দিনের একবার দেশে দূর্ভিক্ষ হয়। আর বৈৎলেহম-যিহূদার একটি লোক, তার স্ত্রী ও দুই ছেলে মোয়াব দেশে বাস করতে যায়।