Ruth 1:11 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
নয়মী বললো, হে আমার কন্যারা ফিরে যাও; তোমরা আমার সঙ্গে কেন যাবে? তোমাদের স্বামী হবার জন্য এখনও কি আমার গর্ভে কোন ছেলে-সন্তান হবে?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু নয়মী বলল, “বাছা তোমরা ফিরে যাও। কেন তোমরা আমার সঙ্গে যাবে? আমার সঙ্গে আর কি কোনও ছেলে আছে যে তোমাদের স্বামী হতে পারবে?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
নয়মী কহিল, হে আমার বৎসারা, ফিরিয়া যাও; তোমরা আমার সহিত কেন যাইবে? তোমাদের স্বামী হইবার জন্য এখনও কি আমার গর্ভে সন্তান আছে?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
নয়মী কহিল, হে আমার বৎসারা, ফিরিয়া যাও; তোমরা আমার সহিত কেন যাইবে? তোমাদের স্বামী হইবার জন্য এখনও কি আমার গর্ভে সন্তান আছে?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
নয়মী বলল, “না, মা, তোমরা বাড়ী ফিরে যাও। তোমরা কেন আমার সংগে যাবে? আমার গর্ভে কি আর ছেলে হওয়ার আশা আছে যারা তোমাদের স্বামী হতে পারবে?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
নয়মী বলল, “না, মা, তোমরা বাড়ী ফিরে যাও। তোমরা কেন আমার সংগে যাবে? আমার গর্ভে কি আর ছেলে হওয়ার আশা আছে যারা তোমাদের স্বামী হতে পারবে?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
নয়মী তাদের বললেন, না মা, তোমরা ফিরে যাও। কেন তোমরা আমার সঙ্গে আসতে চাইছ? আমার পক্ষে কি আর পুত্রলাভ করা সম্ভব যাদের তোমরা বিয়ে করতে পারবে?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
নয়মী বলল, “না, মেয়েরা, তোমরা তোমাদের বাড়ীতেই ফিরে যাও| আমার সঙ্গে গিয়ে কি হবে?” আমি তো তোমাদের কোনো উপকার করতে পারব না| আমার কোনো পুত্র নেই যে তোমাদের বিয়ে করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
নয়মী বলল, “হে আমার বত্সারা, ফিরে যাও; তোমরা আমার সঙ্গে কেন যাবে? তোমাদের স্বামী হবার জন্য এখনো কি আমার গর্ভে সন্তান আছে?