Ruth 1:12 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে আমার কন্যারা, ফির, চলে যাও; কেননা আমি বৃদ্ধা, পুনরায় বিয়ে করতে পারি না; আর আমার প্রত্যাশা আছে, এই বলে যদি আমি আজ রাতেও বিয়ে করি, আর যদি পুত্রও প্রসব করি,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বাছা, ফিরে যাও। কারণ আমি যে বৃদ্ধা, বিয়ে করে আরেকটি স্বামী পাওয়ার বয়স আর নেই। যদি আমার আশাও থাকে, যদি আজ রাতেই আমি বিয়ে করে স্বামী পাই এবং ছেলেদের জন্ম দিই,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে আমার বৎসারা, ফির, চলিয়া যাও; কেননা আমি বৃদ্ধা, পুনরায় বিবাহ করিতে পারি না; আর আমার প্রত্যাশা আছে, ইহা বলিয়া যদি আমি অদ্য রাত্রিতে বিবাহ করি, আর যদি পুত্রও প্রসব করি,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে আমার বৎসারা, ফির, চলিয়া যাও; কেননা আমি বৃদ্ধা, পুনরায় বিবাহ করিতে পারি না; আর আমার প্রত্যাশা আছে, ইহা বলিয়া যদি আমি অদ্য রাত্রিতে বিবাহ করি, আর যদি পুত্রও প্রসব করি,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মা, তোমরা বাড়ী ফিরে যাও। বিয়ে করবার বয়স আর আমার নেই। ধর, ছেলে হওয়ার আশা আছে মনে করে যদি আজ রাতেই আমি আমার স্বামীর কাছে যাই এবং আমার ছেলে হয়ও,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মা, তোমরা বাড়ী ফিরে যাও। বিয়ে করবার বয়স আর আমার নেই। ধর, ছেলে হওয়ার আশা আছে মনে করে যদি আজ রাতেই আমি আমার স্বামীর কাছে যাই এবং আমার ছেলে হয়ও,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা ঘরে ফিরে যাও কারণ আমার অনেক বয়েস হয়ে গেছে, আমার পক্ষে বিয়ে করা আর সম্ভব নয়। এমন কি সে রকম কোন সম্ভাবনাও যদি থাকত,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যাও, ঘরে ফিরে যাও| আমি আর এই বৃদ্ধ বয়সে বর জোটাতে পারবো না| এমনকি নতুন করে বিয়ে করার কথা ভাবলেও আমি তোমাদের উপকার করতে পারব না| ধরো, রাত্রেই আমি গর্ভবতী হলাম, ধরো আমার দু-দুটো পুত্রও হয়ে গেল, কিন্তু তাতেও কোনো লাভ হবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
হে আমার বত্সরা, ফিরে চলে যাও; কারণ আমি বৃদ্ধা, আবার বিয়ে করতে পারি না; আর আমার প্রত্যাশা আছে, এই বলে যদি আমি আজ রাতে বিয়ে করি আর যদি ছেলেও প্রসব করি,