Ruth 1:14 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তারা পুনর্বার চিৎকার করে কান্নাকাটি করতে লাগল এবং অর্পা তার শাশুড়ীকে চুম্বন করলো, কিন্তু রূত তাকে ছেড়ে গেল না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
নয়মীর কথা শুনে, আবার তারা জোরে জোরে চিৎকার করে কাঁদতে লাগল। তারপর অর্পা তার শাশুড়িকে চুমু দিয়ে তার পথে চলে গেল, কিন্তু রূত তাকে ধরে থাকল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তাহারা পুনর্ব্বার উচ্চৈঃস্বরে রোদন করিল, এবং অর্পা আপন শাশুড়ীকে চুম্বন করিল, কিন্তু রূৎ তাহার প্রতি অনুরক্তা রহিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তাহারা পুনর্বার উচ্চৈঃস্বরে রোদন করিল, এবং অর্পা আপন শাশুড়ীকে চুম্বন করিল, কিন্তু রূৎ তাহার প্রতি অনুরক্ত রহিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই কথা শুনে তারা আবার জোরে জোরে কাঁদতে লাগল। তারপর অর্পা তার শাশুড়ীকে চুম্বন করে বিদায় নিল কিন্তু রূত তাকে ছেড়ে গেল না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই কথা শুনে তারা আবার জোরে জোরে কাঁদতে লাগল। তারপর অর্পা তার শাশুড়ীকে চুম্বন করে বিদায় নিল কিন্তু রূত তাকে ছেড়ে গেল না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আবার তারা কাঁদতে আরম্ভ করল। তারপর অর্পা তার শাশুড়িকে চুম্বন করে বিদায় নিল। কিন্তু রূথ নয়মীকে ছেড়ে যেতে চাইল না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই কথা শুনে তারা আবার কান্নাকাটি শুরু করল| তারপর এক সময় অর্পা নয়মীকে চুম্বন করে বিদায় নিল| কিন্তু রূৎ‌ তাকে জড়িয়ে ধরেই থেকে গেল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে তারা আবার উচ্চঃস্বরে কাঁদল এবং অর্পা নিজের শাশুড়ীকে চুম্বন করল, কিন্তু রূত তার প্রতি অনুরক্তা থাকল।