Ruth 1:15 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন সে বললো, ঐ দেখ, তোমার জা তার লোকদের ও তার দেবতার কাছে ফিরে গেল, তুমিও তোমার জার পিছে পিছে ফিরে যাও।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
নয়মী তাকে বলল, “দেখো, তোমার জা তার লোকজনের ও তার দেবতাদের কাছে ফিরে গেল। তাই তুমিও তার সঙ্গে ফিরে যাও।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন সে কহিল, ঐ দেখ, তোমার যা আপন লোকদের ও আপন দেবতার নিকটে ফিরিয়া গেল, তুমিও তোমার যার পিছে পিছে ফিরিয়া যাও।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন সে কহিল, ঐ দেখ, তোমার জা আপন লোকদের ও আপন দেবতার নিকটে ফিরিয়া গেল, তুমিও তোমার জায়ের পশ্চাতে পশ্চাতে ফিরিয়া যাও।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন নয়মী বলল, “দেখ, তোমার জা তার নিজের লোকদের ও তার দেবতার কাছে ফিরে যাচ্ছে। তুমিও তার সাথে যাও।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন নয়মী বলল, “দেখ, তোমার জা তার নিজের লোকদের ও তার দেবতার কাছে ফিরে যাচ্ছে। তুমিও তার সাথে যাও।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন নয়মী তাঁকে বললেন, রূথ তোমার জা অর্পা তার নিজের আত্মীয়দের কাছে, আর তার আরাধ্য দেবতার আশ্রয়ে ফিরে গেছে। তুমিও তাই কর, তোমরা নিজের ঘরে ফিরে যাও।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
নয়মী বলল, “তোমার বড়জা নিজের লোকের কাছে এবং তার নিজের দেবতাদের কাছে চলে গেল| তোমারও তাই করা উচিৎ|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন সে বলল, “ঐ দেখ, তোমার যা নিজের লোকেদের ও নিজের দেবতার কাছে ফিরে গেল, তুমিও তোমার জাএর পিছনে পিছনে ফিরে যাও।”