Ruth 1:19 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তারা দু’জন চলতে চলতে শেষে বেথেলহেমে উপস্থিত হল। যখন বেথেলহেমে উপস্থিত হল, তখন তাদের বিষয়ে সমস্ত নগরে জনরব হল; স্ত্রীলোকেরা বললো, এই কি নয়মী?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাই তারা দুজন চলতে লাগল, যতক্ষণ পর্যন্ত না তারা বেথলেহেমে পৌঁছাল। তারা যখন বেথলেহেমে পৌঁছাল, তখন তাদের কারণে সমগ্র নগর আলোড়িত হল, এবং মহিলারা বলল, “এ মহিলাটি কি নয়মী?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তাহারা দুই জন চলিতে চলিতে শেষে বৈৎলেহমে উপস্থিত হইল। যখন বৈৎলেহমে উপস্থিত হইল, তখন তাহাদের বিষয়ে সমস্ত নগরে জনরব হইল; স্ত্রীলোকেরা কহিল, এ কি নয়মী?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তাহারা দুই জন চলিতে চলিতে শেষে বৈৎলেহমে উপস্থিত হইল। যখন বৈৎলেহমে উপস্থিত হইল, তখন তাহাদের বিষয়ে সমস্ত নগরে জনরব হইল; স্ত্রীলোকেরা কহিল, এ কি নয়মী?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এর পর সেই দু’জন চলতে লাগল এবং শেষে বৈৎলেহমে গিয়ে উপস্থিত হল। তারা বৈৎলেহমে উপস্থিত হলে পর সমস্ত গ্রামে একটা সাড়া পড়ে গেল। গ্রামের স্ত্রীলোকেরা বলল, “এ-ই কি সেই নয়মী?”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এর পর সেই দু’জন চলতে লাগল এবং শেষে বেথেলহেমে গিয়ে উপস্থিত হল। তারা বেথেলহেমে উপস্থিত হলে পর সমস্ত গ্রামে একটা সাড়া পড়ে গেল। গ্রামের স্ত্রীলোকেরা বলল, “এ-ই কি সেই নয়মী?”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাঁরা বেথলেহেমের পথে চলতে লাগলেন। সেখানে পৌঁছালে পর তাঁদের দেখে সারা শহর বিস্ময়ে অভিভূত হয়ে গেল। মহিলারা বললেন, ইনিই কি সেই নয়মী?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
নয়মী আর রূৎ বেরিয়ে পড়ল| যেতে যেতে তারা এসে পড়ল বৈৎলেহমে| বৈৎলেহমে পা দিতেই সেখানকার লোকরা তাদের দেখে উত্তেজিত হয়ে উঠলো| তারা বলল, “এই কি নয়মী?”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে তারা দুই জন চলতে চলতে শেষে যখন বৈৎলেহমে উপস্থিত হল, তখন তাদের বিষয়ে সমস্ত নগরে জনরব হল; স্ত্রী লোকেরা বলল, “এ কি নয়মী?”